1. admin@satkhira24tv.com : admin :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
প্রেসক্লাবের নবনির্বাচিতদের ডুমুরিয়া প্রেসক্লাবের অভিনন্দন ডুমুরিয়ায় তলিয়ে যাচ্ছে পাকা ধান, শ্রমিক সংকটে দিশেহারা কৃষকরা খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার-সম্পাদক তরিকুল ইসলাম বীরগঞ্জে মাদক সেবনের অপরাধে ৪ জনের কারাদণ্ড, জেলহাজতে প্রেরন। কালীগঞ্জে পুলিশি অভিযানে আদম ব্যবসায়ী প্রতারক করিম আটক জাতীয় ক্রাইম সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন শেখ শাহীন নড়াইলের কালিয়ায় ক্লাস চলাকালে শ্রেণিকক্ষের ওপরে ভেঙে পড়ল গাছ, আহত ২ কালীগঞ্জে এলজিইডির ঘুষের ভিডিও নিয়ে তোলপাড়, হিসাব রক্ষক মোস্তাফিজ বরখাস্ত টেকনাফের হ্নীলার বেলাল মেম্বারের মেয়েকে অপহরণের চেষ্টা, বাধা দিতে গিয়ে বাবার ওপর হামলা, এলাকায় তীব্র ক্ষোভ কাশিমনগর বাজারের পশ্চিমে কুলাইচাচর পূর্বপাড়ায় দুঃসাহসিক চুরি, ক্ষতিগ্রস্ত নবীন উদ্যোক্তা

কুষ্টিয়ায় অস্বাভাবিক মৃত্যুর মিছিল থামছেই না: কলেজ পুকুর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

কুষ্টিয়ায় অস্বাভাবিক মৃত্যুর মিছিল থামছেই না: কলেজ পুকুর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

২২ ডিসেম্বর ২০২৫
কুষ্টিয়া (ভেড়ামারা) প্রতিনিধি : শিমুল হোসেন
কুষ্টিয়া জেলায় একের পর এক অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় জনমনে আতঙ্ক ও উৎকণ্ঠা বিরাজ করছে। সড়ক, মাঠ, নদী–পুকুর—কোথাও যেন মিলছে মরদেহ, থামছেই না মৃত্যুর মিছিল। এরই ধারাবাহিকতায় কুষ্টিয়ার কুমারখালী সরকারি কলেজের পুকুর থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
সোমবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে কুমারখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা কলেজ পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে।
নিহতের নাম শাহিন হোসেন (৬০)। তিনি কুমারখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও মৃত আমজাদ হোসেনের ছেলে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
মরদেহ উদ্ধারের পর ঘটনাস্থলে ভিড় জমায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নেয়।
প্রাথমিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত কিছু জানা না গেলেও বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। এ ঘটনায় এলাকায় নতুন করে উদ্বেগ ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। সাম্প্রতিক সময়ে জেলায় একাধিক অস্বাভাবিক মৃত্যুর ঘটনা জননিরাপত্তা নিয়ে গভীর আশঙ্কার জন্ম দিয়েছে বলে মনে করছেন সচেতন মহল।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT