1. admin@satkhira24tv.com : admin :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বীরগঞ্জে মাদক সেবনের অপরাধে ৪ জনের কারাদণ্ড, জেলহাজতে প্রেরন। কালীগঞ্জে পুলিশি অভিযানে আদম ব্যবসায়ী প্রতারক করিম আটক জাতীয় ক্রাইম সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন শেখ শাহীন নড়াইলের কালিয়ায় ক্লাস চলাকালে শ্রেণিকক্ষের ওপরে ভেঙে পড়ল গাছ, আহত ২ কালীগঞ্জে এলজিইডির ঘুষের ভিডিও নিয়ে তোলপাড়, হিসাব রক্ষক মোস্তাফিজ বরখাস্ত টেকনাফের হ্নীলার বেলাল মেম্বারের মেয়েকে অপহরণের চেষ্টা, বাধা দিতে গিয়ে বাবার ওপর হামলা, এলাকায় তীব্র ক্ষোভ কাশিমনগর বাজারের পশ্চিমে কুলাইচাচর পূর্বপাড়ায় দুঃসাহসিক চুরি, ক্ষতিগ্রস্ত নবীন উদ্যোক্তা বীরগঞ্জে ফ্যাসিস্ট টাইপ শিক্ষা অফিসার জুলফিকার শাহের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ! আমতলীতে চাঁদা দাবির অভিযোগ প্রত্যাখ্যান, ছাত্রদল কর্মীকে কুপিয়ে আহতের বিচার দাবি মোল্লাহাটে ডেন্টিষ্ট এবং ডিভাইস কর্নারের সত্বা অধিকারীর বিরুদ্ধে মিথ্যা নিউজের প্রতিবাদ।

কালীগঞ্জে পুলিশি অভিযানে আদম ব্যবসায়ী প্রতারক করিম আটক

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

কালীগঞ্জে পুলিশি অভিযানে আদম ব্যবসায়ী প্রতারক করিম আটক

হাফিজুর রহমান কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
বিদেশ পাঠানোর নাম করে কোটি টাকা আত্মসাত কারী চাঁদাবাজ একাধিক মামলার পরোয়ানা ভুক্ত আসামি আদম ব্যবসায়ী আব্দুল করিম কে আটক করেছে পুলিশ। আটককৃত আব্দুল করিম সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের গান্ধুলিয়া গ্রামের আশরাফ হোসেন গাইনের ছেলে। পলাতক অবস্থায় নড়াইলে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরার পুলিশ সুপার আরেফিন জুয়েলের(বিপিএম) নির্দেশে কালিগঞ্জ থানার উপ পরিদর্শক মহিব বিল্লাহের নেতৃত্বে পুলিশ ফোর্স নিয়ে নড়াইল জেলা থেকে মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকালে তাকে গ্রেফতার করে কালীগঞ্জ থানায় নিয়ে আসা হয়। আটককৃত আব্দুল করিম সি আর ৩৪২/২৫(কালিঃ) সি আর ৬৮২/২৪(কালি:) এবং সি আর ৩৮/২৬(কালিঃ) নং মামলায় পুলিশের চোখ ফাঁকি দিয়ে নড়াইলে পলাতক অবস্থায় আটক করা হয়। চাঁদাবাজ আদম ব্যবসায়ীকে বুধবার জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। তার গ্রেপ্তারের খবরে বুধবার বেলা ১১ টার দিকে ধলবাড়িয়া ও রতনপুর ইউনিয়নের ভুক্তভোগীরা আটককৃত আদম ব্যবসায়ী চাঁদাবাজ করিমের বিচারের দাবিতে কালীগঞ্জ সোহরাওয়ার্দী পার্ক সড়কে এক মানববন্ধন কর্মসূচি পালন করে। উক্ত কর্মসূচিতে ভুক্তভোগীরা আত্মসাতের কোটি টাকা ফেরত পাওয়ার দাবিতে সমবেত হয়ে এ কর্মসূচি পালন করে। সে দীর্ঘদিন রাজনৈতিক নেতা সেজে বিভিন্ন অসহায় গরীবদের সন্তানদের বিদেশ পাঠানোর নাম করে ভুয়া ভিসা দিয়ে প্রায় কোটি টাকা হাতিয়ে নিয়ে উল্টো ভুক্তভোগীদের নামে একাধিক মামলা দিয়ে হয়রানি করে আসছিল। সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেন নামে এক ব্যক্তিকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত করিয়ে দেওয়ার নাম করে বিগত আওয়ামী লীগ ফ্যাসিবাদী শেখ হাসিনার নাম করে ৭২ লক্ষ টাকা হাতিয়ে নেয়। পরবর্তীতে গত ৫ আগস্টের পরে রাজনৈতিক ভোল পাল্টে বিএনপি পরিচয় দিয়ে আবারো বিদেশ পাঠানোর নামে চাঁদাবাজি ও হয়রানির প্রতিবাদে এলাকা ছেড়ে পালিয়ে যায়। ওই সময় বিভিন্ন মামলায় তার বিরুদ্ধে আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি হলেও তাকে খুঁজে পাওয়া যায়নি। পরে নড়াইল পুলিশের হাতে গ্রেপ্তার হলে সাতক্ষীরা পুলিশ সুপারের নির্দেশে তাকে কালিগঞ্জ থানায় নিয়ে আসা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT