1. admin@satkhira24tv.com : admin :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
কালিগঞ্জে সু-সন্তান পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কালিগঞ্জে জমি বিক্রির টাকা আত্মসাত” বসতভিটা দখলের চেষ্টা’থানায় লিখিত অভিযোগ কালিগঞ্জে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মাননীয় এমপি মহোদয়ের ঈদ উপহার বিতরণ আমতলীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: চাকা ফেটে ব্রিজে ধাক্কা, প্রাণ গেল হেল্পারের নড়াইল জেলা এনসিপি’র আহবায়ক কমিটি গঠন কালিগঞ্জে সেচ মোটরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু দুমকিতে ছিনতাই মামলার আসামি ‘কসাই রনি’ গ্রেপ্তার। সাতক্ষীরার কালীগঞ্জে চেয়ারম্যান শওকতের বিরুদ্ধে জিএফের চাউল ওজনে কম দেওয়ার অভিযোগ মোল্লাহাটে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার ও নগদ অর্থ বিতরণ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ঈদুল আজহা উপলক্ষে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ শুরু ​

আর, এম ,পির ১১ কর্মকর্তার রদবদল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

আর, এম ,পির ১১ কর্মকর্তার রদবদল

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ১১ জন কর্মকর্তাকে রদবদল করা হয়েছে। এর মধ্যে পাঁচটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রয়েছেন।

বুধবার বিকেলে আরএমপি কমিশনার ড. মো. জিল্লুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ রদবদল কার্যকর করা হয়।

আদেশ অনুযায়ী, বেলপুকুর থানার ওসি মো. আরজুনকে আরএমপির সাইবার ক্রাইম ইউনিটের পরিদর্শক হিসেবে পদায়ন করা হয়েছে। শাহমখদুম থানার ওসি ফারুক হোসেনকে বেলপুকুর থানার ওসি, দামকুড়া থানার ওসি আজিজুল বারী ইবনে জলিলকে পুলিশ ট্রেনিং স্কুলের পরিদর্শক করা হয়েছে। মতিহার থানার ওসি আবুল কালাম আজাদকে রাজপাড়া থানার ওসি এবং রাজপাড়া থানার ওসি মোহাম্মদ গোলাম কবিরকে মতিহার থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক কবির হোসেনকে শাহমখদুম থানার ওসি এবং দামকুড়া থানার পরিদর্শক (তদন্ত) আশরাফুল আলমকে একই থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে, বেলপুকুর থানার পরিদর্শক (তদন্ত) শামছুল আলমকে কর্ণহার থানায় একই পদে, রাজপাড়া থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল আলীমকে শাহমখদুম থানায়, শাহমখদুম থানার পরিদর্শক (তদন্ত) এম এম আবু জাফরকে রাজপাড়া থানায় এবং কর্ণহার থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল আজিজ মন্ডলকে বেলপুকুর থানায় বদলি করা হয়েছে।

আরএমপির মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, এটি নিয়মিত প্রশাসনিক রদবদল। সংস্থার কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে প্রয়োজন অনুযায়ী এই পদায়ন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT