1. admin@satkhira24tv.com : admin :
শনিবার, ০২ মে ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
উপজেলা প্রশাসনের নাকের ডগার উপর ডুমুরিয়ায় ফুটপাথ দখল দেখার কেউ নেই জন-দুর্ভোগ চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত কালিগঞ্জে সাংবাদিক ফজলুল হকের বাড়িতে জলাবদ্ধতা: পানি নিষ্কাশনের পথ বন্ধের অভিযোগ মোল্লাহাটে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত প্রেসক্লাবের নবনির্বাচিতদের ডুমুরিয়া প্রেসক্লাবের অভিনন্দন ডুমুরিয়ায় তলিয়ে যাচ্ছে পাকা ধান, শ্রমিক সংকটে দিশেহারা কৃষকরা খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার-সম্পাদক তরিকুল ইসলাম বীরগঞ্জে মাদক সেবনের অপরাধে ৪ জনের কারাদণ্ড, জেলহাজতে প্রেরন। কালীগঞ্জে পুলিশি অভিযানে আদম ব্যবসায়ী প্রতারক করিম আটক জাতীয় ক্রাইম সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন শেখ শাহীন

আলিপুর হাটখোলায় জামায়াতের নির্বাচনী পথসভায় জনতার ঢল

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

 

আলিপুর হাটখোলায় জামায়াতের নির্বাচনী পথসভায় জনতার ঢল

সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা সদর উপজেলার ৭নং আলিপুর ইউনিয়নের হাটখোলা এলাকায় অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় উপচে পড়া জনসমাগম দেখা গেছে। বুধবার ১৯শে নভেম্বর বিকেলে জামায়াতে ইসলামীর উদ্যোগে এ পথসভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি, খুলনা অঞ্চল পরিচালক ও সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক।
তিনি তার বক্তব্যে নৈতিক সমাজ প্রতিষ্ঠা, সুশাসন, শান্তি-শৃঙ্খলা ও জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, “জনগণের ভালোবাসা ও সমর্থনই আমার শক্তি। আপনাদের আস্থা নিয়ে এলাকায় উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে নতুন দিগন্ত উন্মোচন করতে চাই।”

এসময় তিনি আগামীর নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। পথসভায় স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।
সভা শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT