1. admin@satkhira24tv.com : admin :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনামঃ
আমতলীতে ঝুঁকিপূর্ণ সেতু পার হয়ে জীবনের ঝুঁকি নিয়ে স্কুলে যাচ্ছে শিক্ষার্থীরা কালিগঞ্জে গভীর রাতে মৎস্য ঘেরে বিষ প্রয়োগ: পূর্বশত্রুতার জেরে ২০–২৫ লাখ টাকার মাছ নিধন, এলাকায় চাঞ্চল্য পাইকগাছায় স্কুল ফিডিংয়ে অনিয়ম: ফাঙ্গাসযুক্ত রুটি, পচা ডিমে ঝুঁকিতে ১৭ হাজার শিক্ষার্থী কালী পূজার বাঁশ ফেরতকে কেন্দ্র করে হামলা; কালিগঞ্জে যুবক আহত, থানায় অভিযোগ রাজশাহীতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি উৎসবমুখর পরিবেশে সুশৃঙ্খলভাবে কালিগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন সম্পন্ন ১৪৭৩ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ১৩ জন কক্সবাজারে অ্যাম্বুলেন্সে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রী আটক সুন্দরবনের ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ডকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক বীরগঞ্জে মন্দির ও মূর্তি ভাঙচুর, বাড়িঘরে আগুন, সন্ত্রাসী হামলার মামলায় ২ জন গ্রেফতার. রাজশাহীতে আমের বাম্পার ফলনের আশা কৃষকের

আশাশুনিতে গণঅধিকার পরিষদের ১২ নেতাকর্মীর জামায়াতে যোগদান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

আশাশুনিতে গণঅধিকার পরিষদের ১২ নেতাকর্মীর জামায়াতে যোগদান

এস,এম মোস্তাফিজুর রহমান ।। সাতক্ষীরার আশাশুনিতে গণঅধিকার পরিষদের ১২ জন নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। উপজেলা গণধিকার পরিষদ নেতা আব্দুল্লাহ নাসিম রাজু,খায়রুল ইসলাম ও মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে ১২ জন নেতাকর্মী বৃহস্পতিবার বিকালে উপজেলা জামায়াত কার্যালয় উপস্থিত হয়ে এ যোগদান করেন।
এসময় সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার,জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান,কর্মপরিষদ সদস্য এ্যাডভোকেট আব্দুস সোবহান মুকুল,জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি প্রফেসর আব্দুল গফফার,জেলা কর্মপরিষদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস সবুর,শোভনালী ইউপি চেয়ারম্যান মাওলানা আবু বক্কর সিদ্দিক,উপজেলা নায়েবে আমীর মাওলানা নুরুল আবসার মুর্তাজার উপস্থিতিতে নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেন। এসময় নতুন যোগদানকারীদের ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, গণঅধিকার পরিষদ থেকে আসা নেতাকর্মীদের যোগদানে জামায়াতে ইসলামী সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হবে। তারা আরও বলেন,গণঅধিকার পরিষদের রাজনৈতিক সংগ্রাম ও জামায়াতে ইসলামীর আদর্শভিত্তিক রাজনীতির মধ্যে একটি নৈতিক ও গণমুখী মিল রয়েছে যা দেশের ভবিষ্যৎ রাজনীতিতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। এতে সাতক্ষীরা-৩ সংসদীয় আসন এলাকায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।##

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT