1. admin@satkhira24tv.com : admin :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
আমতলীতে ঝুঁকিপূর্ণ সেতু পার হয়ে জীবনের ঝুঁকি নিয়ে স্কুলে যাচ্ছে শিক্ষার্থীরা কালিগঞ্জে গভীর রাতে মৎস্য ঘেরে বিষ প্রয়োগ: পূর্বশত্রুতার জেরে ২০–২৫ লাখ টাকার মাছ নিধন, এলাকায় চাঞ্চল্য পাইকগাছায় স্কুল ফিডিংয়ে অনিয়ম: ফাঙ্গাসযুক্ত রুটি, পচা ডিমে ঝুঁকিতে ১৭ হাজার শিক্ষার্থী কালী পূজার বাঁশ ফেরতকে কেন্দ্র করে হামলা; কালিগঞ্জে যুবক আহত, থানায় অভিযোগ রাজশাহীতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি উৎসবমুখর পরিবেশে সুশৃঙ্খলভাবে কালিগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন সম্পন্ন ১৪৭৩ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ১৩ জন কক্সবাজারে অ্যাম্বুলেন্সে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রী আটক সুন্দরবনের ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ডকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক বীরগঞ্জে মন্দির ও মূর্তি ভাঙচুর, বাড়িঘরে আগুন, সন্ত্রাসী হামলার মামলায় ২ জন গ্রেফতার. রাজশাহীতে আমের বাম্পার ফলনের আশা কৃষকের

আশাশুনিতে দরবার শরীফ জিয়ারত ও মাদ্রাসা শিক্ষকদের সাথে মতবিনিময় করলেন প্রার্থী রবিউল বাশার

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

আশাশুনিতে দরবার শরীফ জিয়ারত ও মাদ্রাসা শিক্ষকদের সাথে মতবিনিময় করলেন প্রার্থী রবিউল বাশার

সাতক্ষীরা প্রতিনিধি :
সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী, সাবেক জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যক্ষ হাফেজ মাওলানা মুফতি মুহাদ্দিস রবিউল বাশার আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের গুনাকরকাটি দরবার শরীফে কবর জিয়ারত করেছেন।

বুধবার সকালে তিনি দরবার শরীফে মুরিদান ও আখেরাতের মুমিনদের রুহের মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন। পরবর্তীতে তিনি গুনাকরকাটি খায়রিয়া আজিজীয়া কামিল (এম.এ) মাদ্রাসা পরিদর্শন করেন এবং শিক্ষক-কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

এসময় তিনি বর্তমান শিক্ষা ব্যবস্থার চ্যালেঞ্জ, মাদ্রাসা শিক্ষার সার্বিক উন্নয়ন ও শিক্ষকদের কল্যাণমূলক বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, “ধর্মীয় প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করা আমার অঙ্গীকার। এলাকার মানুষের প্রত্যাশা পূরণে আমি আন্তরিকভাবে কাজ করে যেতে চাই।”

মতবিনিময় সভায় মাদ্রাসার শিক্ষকবৃন্দ এলাকার উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়ন বিষয়ে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন।

স্থানীয় নেতৃবৃন্দ ও সমর্থকরাও এ সময় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT