1. admin@satkhira24tv.com : admin :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে ব্ল্যাক মেইল করে বিয়ে প্রতারকের খপ্পরে পরে সর্বশান্ত ৩ পরিবার ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ৯নং গন্ডামারা ইউনিয়ন শাখার উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার্থীদের সফলতা কামনায় আয়োজিত দোয়া মাহফিল ও পরীক্ষা সামগ্রী বিতরণী অনুষ্ঠান ‎ চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় ১৯ আসামি গ্রেফতার এ্যাডামস প্রকল্প কার্যক্রমের আলোচনা সভা ও আর্সেনিক বিমুক্তকরণ ফিল্টারের উদ্বোধন টেকনাফ হোয়াইক্যং চেকপোস্টে বিজিবির অভিযানে ৮ হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটক কালীগঞ্জে আদালতকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে জমি দখল প্রচেষ্টা, মারপিটের ঘটনায় থানায় অভিযোগ পুঠিয়ায় সাবেক মেয়রের বাড়িতে হামলা দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় মাদক সেবনের অভিযোগে এক যুবককে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। মোল্লাহাটে নব মুসলিমের মরদেহ নিয়া বিভ্রান্তির স্মৃষ্টি।

আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে জুয়ার আসর ভেঙে ৬ জুয়াড়ি আটক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে জুয়ার আসর ভেঙে ৬ জুয়াড়ি আটক
ওমর ফারুক বিপ্লব | আশাশুনি (সাতক্ষীরা)
সাতক্ষীরার আশাশুনি উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে জুয়ার আসর ভেঙে ৬ জন জুয়াড়িকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) গভীর রাতে উপজেলার শোভনালী গ্রামে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, রাত আনুমানিক ৩টার দিকে শোভনালী গ্রামের মোঃ আশরাফুল (৪০)-এর মালিকানাধীন একটি চায়ের দোকানের ভেতরে টাকা দিয়ে তাস খেলার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন জুয়াড়ি পালিয়ে যেতে সক্ষম হলেও ঘটনাস্থল থেকে ৬ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন—
১. প্রশান্ত সরকার (৫৬), পিতা-মৃত কৃষ্ণপদ সরকার, সাং-বৈকরঝুটি
২. মানিক সরকার (৪৬), পিতা-মৃত কোমল কৃষ্ণ সরকার
৩. আবু হাসান গাজী (৪২), পিতা-ফজর আলী গাজী
৪. সেলিম রেজা (৩২), পিতা-আঃ গফুর সরদার,
৫. মুজিবর সরদার (৫৬), পিতা-মৃত সোহেল উদ্দিন সরদার
৬. আকবর আলী (৪৭), পিতা-মৃত জামাল উদ্দিন সরদার
(৩ থেকে ৬ নম্বর আসামির সাং-বৈকরঝুটি ও শোভনালী)
এ সময় জুয়ার আসর থেকে উদ্ধার করা হয় ৫২ পিস বিভিন্ন রঙের তাস ও নগদ ১,০৬০ টাকা।
আশাশুনি থানা সূত্রে জানা যায়, এসআই (নিঃ) দীপ্তিষ ঢালীর নেতৃত্বে পুলিশ চাঁপড়া ব্রিজ এলাকায় অবস্থানকালে গোপন সংবাদ পেয়ে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে। অভিযানের সময় আশরাফুলের চায়ের দোকানের ভেতর থেকে আসামিদের আটক করা হয়।
পালিয়ে যাওয়া আসামিদের মধ্যে রয়েছেন— মোঃ আশরাফুল (৪০), স্বপন সরকার, ষষ্ঠীরাম সরকার, হাকিম সরদারসহ অজ্ঞাতনামা আরও ২-৩ জন।
শোভনালী এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক এক ঘের ব্যবসায়ী অভিযোগ করে বলেন, “আমাদের এলাকায় দীর্ঘদিন ধরে আজিজুল মেম্বারের নেতৃত্বে এই জুয়ার আসর চলছিল। এতে এলাকার পরিবেশ ও যুবসমাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
এ বিষয়ে আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম আহমেদ খান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬ জুয়াড়িকে আটক করা হয়েছে। ধৃত ও পলাতকসহ মোট ১০ জনের বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে। মাদক ও জুয়ার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT