1. admin@satkhira24tv.com : admin :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
আমতলীতে ঝুঁকিপূর্ণ সেতু পার হয়ে জীবনের ঝুঁকি নিয়ে স্কুলে যাচ্ছে শিক্ষার্থীরা কালিগঞ্জে গভীর রাতে মৎস্য ঘেরে বিষ প্রয়োগ: পূর্বশত্রুতার জেরে ২০–২৫ লাখ টাকার মাছ নিধন, এলাকায় চাঞ্চল্য পাইকগাছায় স্কুল ফিডিংয়ে অনিয়ম: ফাঙ্গাসযুক্ত রুটি, পচা ডিমে ঝুঁকিতে ১৭ হাজার শিক্ষার্থী কালী পূজার বাঁশ ফেরতকে কেন্দ্র করে হামলা; কালিগঞ্জে যুবক আহত, থানায় অভিযোগ রাজশাহীতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি উৎসবমুখর পরিবেশে সুশৃঙ্খলভাবে কালিগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন সম্পন্ন ১৪৭৩ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ১৩ জন কক্সবাজারে অ্যাম্বুলেন্সে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রী আটক সুন্দরবনের ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ডকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক বীরগঞ্জে মন্দির ও মূর্তি ভাঙচুর, বাড়িঘরে আগুন, সন্ত্রাসী হামলার মামলায় ২ জন গ্রেফতার. রাজশাহীতে আমের বাম্পার ফলনের আশা কৃষকের

আশাশুনিতে মোবাইল কোর্টের অভিযান: জেলি পুশকৃত ১৫০ কেজি বাগদা চিংড়ি জব্দ, জরিমানা

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
আশাশুনিতে মোবাইল কোর্টের অভিযান: জেলি পুশকৃত ১৫০ কেজি বাগদা চিংড়ি জব্দ, জরিমানা
তৌহিদুজ্জামান আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি:
আশাশুনিতে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর জেলি পুশকৃত বাগদা চিংড়ির বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ১৫০ কেজি চিংড়ি জব্দ ও জরিমানা আদায় করা হয়েছে।
 উপজেলার চাপড়া এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ার্দ্দারের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন আড়ত ও সংরক্ষণস্থল তল্লাশি করে জেলি পুশকৃত বাগদা চিংড়ি মাছ জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জব্দকৃত চিংড়িতে অবৈধভাবে জেলি পুশ করা হয়েছিল, যা মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং জনস্বাস্থ্যের জন্য গুরুতর হুমকি। জনস্বাস্থ্যের বিষয়টি বিবেচনায় নিয়ে এসব ক্ষতিকর চিংড়ি প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করে বিজ্ঞ আদালত ৩ হাজার টাকা জরিমানা আদায় করেন।
মোবাইল কোর্ট পরিচালনাকালে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ পুলিশের সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ার্দ্দার জানান, জনস্বাস্থ্যের সঙ্গে কোনো আপস করা হবে না। অবৈধ ও ক্ষতিকর খাদ্যদ্রব্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT