1. admin@satkhira24tv.com : admin :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে ব্ল্যাক মেইল করে বিয়ে প্রতারকের খপ্পরে পরে সর্বশান্ত ৩ পরিবার ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ৯নং গন্ডামারা ইউনিয়ন শাখার উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার্থীদের সফলতা কামনায় আয়োজিত দোয়া মাহফিল ও পরীক্ষা সামগ্রী বিতরণী অনুষ্ঠান ‎ চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় ১৯ আসামি গ্রেফতার এ্যাডামস প্রকল্প কার্যক্রমের আলোচনা সভা ও আর্সেনিক বিমুক্তকরণ ফিল্টারের উদ্বোধন টেকনাফ হোয়াইক্যং চেকপোস্টে বিজিবির অভিযানে ৮ হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটক কালীগঞ্জে আদালতকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে জমি দখল প্রচেষ্টা, মারপিটের ঘটনায় থানায় অভিযোগ পুঠিয়ায় সাবেক মেয়রের বাড়িতে হামলা দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় মাদক সেবনের অভিযোগে এক যুবককে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। মোল্লাহাটে নব মুসলিমের মরদেহ নিয়া বিভ্রান্তির স্মৃষ্টি।

আশাশুনির বুধহাটা বাজারে মোবাইল কোর্ট: সার ও কীটনাশক দোকানে ১ লাখ ১৩ হাজার টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
আশাশুনির বুধহাটা বাজারে মোবাইল কোর্ট: সার ও কীটনাশক দোকানে ১ লাখ ১৩ হাজার টাকা জরিমানা
আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
আশাশুনিতে মোবাইল কোর্ট পরিচালনা করে সার ও কীটনাশক বিক্রির নানা অনিয়মে ৪টি দোকান মালিককে মোট ১ লাখ ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (তারিখ উল্লেখযোগ্য) বিকেল উপজেলার বুধহাটা বাজারে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আশাশুনি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দার মোবাইল কোর্ট পরিচালনা করেন। অভিযানে মেসার্স শোভা এন্টারপ্রাইজের মালিক বিভাষ দেবনাথকে ৭০ হাজার টাকা, মেসার্স গাজী এন্টারপ্রাইজের মালিক আনোয়ার হোসেনকে ৪০ হাজার টাকা, মেসার্স মেঘা এন্টারপ্রাইজের মালিক জাহাঙ্গীর হোসেনকে ২ হাজার টাকা এবং দেবনাথ কৃষি ঘরের মালিককে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে সার বিক্রির মেমো ও রেজিস্ট্রার সংরক্ষণ না করা, মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রি, কীটনাশকের উপাদান সঠিকভাবে উল্লেখ না থাকা এবং একই প্রতিষ্ঠানে মাছের খাদ্য ও কীটনাশক একসঙ্গে বিক্রিসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বিভিন্ন ধারায় ৪টি মামলায় মোট ১ লাখ ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ার্দার বলেন, “কৃষকদের স্বার্থ রক্ষা ও নিরাপদ কৃষি উপকরণ নিশ্চিত করতে সারের বিষয়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
এসময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শুভ্রাংশু শেখর দাশ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT