1. admin@satkhira24tv.com : admin :
শনিবার, ০২ মে ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
উপজেলা প্রশাসনের নাকের ডগার উপর ডুমুরিয়ায় ফুটপাথ দখল দেখার কেউ নেই জন-দুর্ভোগ চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত কালিগঞ্জে সাংবাদিক ফজলুল হকের বাড়িতে জলাবদ্ধতা: পানি নিষ্কাশনের পথ বন্ধের অভিযোগ মোল্লাহাটে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত প্রেসক্লাবের নবনির্বাচিতদের ডুমুরিয়া প্রেসক্লাবের অভিনন্দন ডুমুরিয়ায় তলিয়ে যাচ্ছে পাকা ধান, শ্রমিক সংকটে দিশেহারা কৃষকরা খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার-সম্পাদক তরিকুল ইসলাম বীরগঞ্জে মাদক সেবনের অপরাধে ৪ জনের কারাদণ্ড, জেলহাজতে প্রেরন। কালীগঞ্জে পুলিশি অভিযানে আদম ব্যবসায়ী প্রতারক করিম আটক জাতীয় ক্রাইম সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন শেখ শাহীন

আশাশুনি সদর বাজারে দাঁড়িপাল্লা প্রতীকের বিশাল মিছিল, নির্বাচনী অফিস উদ্বোধন

Reporter Name
  • Update Time : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬

আশাশুনি সদর বাজারে দাঁড়িপাল্লা প্রতীকের বিশাল মিছিল, নির্বাচনী অফিস উদ্বোধন
আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার আশাশুনি সদর বাজারে ১১ দলীয় জোট ও জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার হুজুরের দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে এক বিশাল মিছিল এবং নির্বাচনী অফিস উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সদর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। নতুন নির্বাচনী অফিসের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অফিসের সামনে এসে শেষ হয়। পরে সেখানে একটি পথসভা অনুষ্ঠিত হয়।
সদর ইউনিয়ন আমির হাফেজ আব্দুল্লাহর সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা আবদুল হাইয়ের সঞ্চালনায় পথসভা ও অফিস উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সোবহান মুকুল, জেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক উপাধ্যক্ষ আব্দুস সবুর, উপজেলা আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার, উপজেলা কর্মপরিষদ সদস্য এবিএম আলমগীর পিন্টু, ছাত্রশিবির নেতা আবু বক্কার সিদ্দিক, জেলা প্রকাশনা সম্পাদক আনিছুর রহমান এবং শহর সেক্রেটারি মেহেদী হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে প্রার্থীকে বিজয়ী করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT