1. admin@satkhira24tv.com : admin :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
বীরগঞ্জে মাদক সেবনের অপরাধে ৪ জনের কারাদণ্ড, জেলহাজতে প্রেরন। কালীগঞ্জে পুলিশি অভিযানে আদম ব্যবসায়ী প্রতারক করিম আটক জাতীয় ক্রাইম সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন শেখ শাহীন নড়াইলের কালিয়ায় ক্লাস চলাকালে শ্রেণিকক্ষের ওপরে ভেঙে পড়ল গাছ, আহত ২ কালীগঞ্জে এলজিইডির ঘুষের ভিডিও নিয়ে তোলপাড়, হিসাব রক্ষক মোস্তাফিজ বরখাস্ত টেকনাফের হ্নীলার বেলাল মেম্বারের মেয়েকে অপহরণের চেষ্টা, বাধা দিতে গিয়ে বাবার ওপর হামলা, এলাকায় তীব্র ক্ষোভ কাশিমনগর বাজারের পশ্চিমে কুলাইচাচর পূর্বপাড়ায় দুঃসাহসিক চুরি, ক্ষতিগ্রস্ত নবীন উদ্যোক্তা বীরগঞ্জে ফ্যাসিস্ট টাইপ শিক্ষা অফিসার জুলফিকার শাহের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ! আমতলীতে চাঁদা দাবির অভিযোগ প্রত্যাখ্যান, ছাত্রদল কর্মীকে কুপিয়ে আহতের বিচার দাবি মোল্লাহাটে ডেন্টিষ্ট এবং ডিভাইস কর্নারের সত্বা অধিকারীর বিরুদ্ধে মিথ্যা নিউজের প্রতিবাদ।

ইউনাইটেড চেস ক্লাব ৭ম আন্তঃজেলা রেপিড রেটিং দাবা টুর্নামেন্ট সম্পন্ন

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ মার্চ, ২০২৬

ইউনাইটেড চেস ক্লাব ৭ম আন্তঃজেলা রেপিড রেটিং দাবা টুর্নামেন্ট সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক:
বাঁটরা সূর্য তরুণ যুব সংঘের আয়োজনে “ইউনাইটেড চেস ক্লাব ৭ম আন্তঃজেলা রেপিড রেটিং দাবা টুর্নামেন্ট ২০২৬” সফলভাবে সম্পন্ন হয়েছে। টুর্নামেন্টটি সুইস সিস্টেম পদ্ধতিতে অনুষ্ঠিত হয় এবং ১০ মিনিট সঙ্গে ৫ সেকেন্ড ইনক্রিমেন্ট টাইম কন্ট্রোলে মোট ৬ রাউন্ডে খেলা অনুষ্ঠিত হয়। বিকাল ৩টা ৩০ মিনিটে খেলা শুরু হয়ে রাত ৮টা ৩০ মিনিটে সমাপ্ত হয়।

টুর্নামেন্টে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন তৌকির আহমেদ, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার, কালিগঞ্জ ও সভাপতি, ইউনাইটেড চেস ক্লাব। সার্বিক সহযোগিতায় ছিল ইউনাইটেড চেস ক্লাব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রবিউল ইসলাম, সভাপতি, বাঁটরা সূর্য তরুণ যুব সংঘ।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজগর গাইন মেম্বার, সমাজসেবক আব্দুর রাজ্জাক, দিপ্তীমান রয় (বাপ্পী) (সহ-সভাপতি, ইউনাইটেড চেস ক্লাব), ফাহমিদ ফয়সাল (সহ-সভাপতি, ইউনাইটেড চেস ক্লাব), এফ এম ইকবাল হোসেন (যুগ্ম সাধারণ সম্পাদক, ইউনাইটেড চেস ক্লাব), রিয়াদ মাহমুদ পেলে (সাধারণ সম্পাদক, এসিপিবি, সাতক্ষীরা), বিশিষ্ট সমাজসেবক আলাউল হক, সামাদ সরদার, মনিরুল ইসলাম, আবুজার গিফারী (বিশিষ্ট সমাজসেবক) এবং মোঃ মিকাইল ইসলাম (সাধারণ সম্পাদক, ইউনাইটেড চেস ক্লাব)।

টুর্নামেন্ট পরিচালনায় চীফ আরবিটার হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ আব্দুল্লাহ আল মামুন, জাতীয় দাবা বিচারক, বাংলাদেশ দাবা ফেডারেশন এবং ডেপুটি আরবিটার হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ রিপন হোসাইন, জাতীয় দাবা বিচারক, বাংলাদেশ দাবা ফেডারেশন।

প্রতিযোগিতায় চমৎকার নৈপুণ্য প্রদর্শন করে ৫.৫ পয়েন্ট অর্জন করে চ্যাম্পিয়ন হন আবু তাহের। ৫ পয়েন্ট নিয়ে গোলাম সারওয়ার মোহন দ্বিতীয় স্থান এবং সমান ৫ পয়েন্ট নিয়ে দিপ্তীমান রয় (বাপ্পী) তৃতীয় স্থান অর্জন করেন। এছাড়া কৃত্তিবাস সরকার চতুর্থ, মোঃ ইফতেখার হুসাইন পঞ্চম, মোঃ মোবারক হোসেন (লিটন) ষষ্ঠ, মোঃ জিয়াউর রহমান সপ্তম, মোঃ ইকবাল হোসেন অষ্টম, মোঃ জাহিদ হাসান নবম এবং প্রজিৎ রয় গাইন দশম স্থান অর্জন করেন।

টুর্নামেন্ট শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং আয়োজকরা ভবিষ্যতেও এ ধরনের প্রতিযোগিতা আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT