1. admin@satkhira24tv.com : admin :
শনিবার, ০২ মে ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
মোল্লাহাটে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত। মহেশপুরে ৫ বছরের শিশুকে যৌন নিপীড়ন,গণধোলাইয়ের পর ৬৫ বছরের বৃদ্ধ গ্রেপ্তার‌। রাজশাহীতে ১০০০ পিচ ইয়াবা সহ যুবক গ্রেফতার ডুমুরিয়ার বিল ডাকাতিয়া: ফসলের নিচের পানি যেন কৃষকের বুক ফাটা আর্তনাদ উপজেলা প্রশাসনের নাকের ডগার উপর ডুমুরিয়ায় ফুটপাথ দখল দেখার কেউ নেই জন-দুর্ভোগ চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত কালিগঞ্জে সাংবাদিক ফজলুল হকের বাড়িতে জলাবদ্ধতা: পানি নিষ্কাশনের পথ বন্ধের অভিযোগ মোল্লাহাটে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত প্রেসক্লাবের নবনির্বাচিতদের ডুমুরিয়া প্রেসক্লাবের অভিনন্দন ডুমুরিয়ায় তলিয়ে যাচ্ছে পাকা ধান, শ্রমিক সংকটে দিশেহারা কৃষকরা

এক সপ্তাহের মধ্যে চুরি যাওয়া রাধাকৃষ্ণের যুগল মূর্তি উদ্ধার করল আশাশুনি থানা পুলিশ

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
এক সপ্তাহের মধ্যে চুরি যাওয়া রাধাকৃষ্ণের যুগল মূর্তি উদ্ধার করল আশাশুনি থানা পুলিশ
তৌহিদুজ্জামান আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
সাতক্ষীরার আশাশুনি উপজেলায় মন্দির থেকে চুরি হওয়া রাধাকৃষ্ণের যুগল মূর্তিটি এক সপ্তাহের মধ্যেই উদ্ধার করেছে থানা পুলিশ।
রবিবার (৪ জানুয়ারি) সকালে আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম আহমদ খান এবং বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আঃ রহিমের নেতৃত্বে মূর্তিটি উদ্ধার করা হয়।
থানা সূত্রে জানা গেছে, গত ২৯ ডিসেম্বর আশাশুনি উপজেলার নওয়াপাড়া গ্রামে অবস্থিত শিবকালী রাধা মন্দির থেকে রাধাকৃষ্ণের যুগল মূর্তিটি চুরি হয়। এ ঘটনায় ওই দিনই থানায় একটি মামলা দায়ের করা হয় (মামলা নং-১৪, তারিখ: ২৯/১২/২০২৫ খ্রি., ধারা-৪৫৭/৩৮০, পেনাল কোড)।
পুলিশ জানায়, বুধহাটা গ্রামের নিত্য ঘোষের বাড়ির পারিবারিক শিব মন্দির প্রাঙ্গণে সায়নী ঘোষ (১১) ও লক্ষ্মী ঘোষ (৩৫) কর্তৃক প্রদত্ত তথ্যের ভিত্তিতে মূর্তিটি উদ্ধার করা হয়। তারা পুলিশকে জানায়, মূর্তিটি তাদের মন্দিরসংলগ্ন একটি পুকুরে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।
উদ্ধারকৃত মূর্তিটি আইনগত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট মন্দির কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT