1. admin@satkhira24tv.com : admin :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
মহানন্দা সেতুর টোল প্রত্যাহারের দাবিতে ডিসি অফিস ঘেরাও শ্যামনগরে ‘বাপ্পি গ্যাং’-এর হামলা, চাঁদাবাজি, মাদক ও মোটরসাইকেল ছিনতাইয়ে আতঙ্ক; এএসআই জাকিরের বিরুদ্ধে সহযোগিতার অভিযোগ ​পদ্মা নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরসহ আটক ১, জরিমানা আমতলীতে নিজ মেয়েকে ধর্ষনের ১৭দিন পর ধর্ষক বাবা ওসমান মোল্লা গ্রেপ্তার টেকনাফে হ্নীলা যৌথ অভিযানে বুলেটপ্রুফ জ্যাকেট, হেলমেট ও গোলাবারুদ উদ্ধার কালিগঞ্জে নলতা মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ল্যাবরেটারি টেস্ট উদ্বোধন কালিগঞ্জের নলতায় ইউপি চেয়ারম্যানের জনপ্রিয়তা ক্ষুণ্নের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন দিনাজপুর বীরগঞ্জে র‍্যাবের অভিযানে প্রাচীন বিষ্ণুমূর্তি উদ্ধার, আটক ২ কালিগঞ্জে খাস জমি দখলের চেষ্টা ও ভূমিহীনদের উচ্ছেদের হুমকির অভিযোগ আমতলীতে অবৈধ জমি দখলের দায়ে নারীর ১৫ দিনের কারাদণ্ড, উচ্ছেদ করে মালিককে দখল ফিরিয়ে দিলেন আদালত

এনজিওর টিউবওয়েলের প্রলোভন দেখিয়ে প্রায় ৩ লাখ টাকা আত্মসাৎ, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

এনজিওর টিউবওয়েলের প্রলোভন দেখিয়ে প্রায় ৩ লাখ টাকা আত্মসাৎ, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ
নিজস্ব প্রতিনিধিঃ
সাতক্ষীরার আশাশুনি উপজেলায় এনজিওর মাধ্যমে টিউবওয়েল দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রায় তিন লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে।
অভিযোগকারী মোঃ সাইফুল ইসলাম (৪০), পিতা-মোঃ রজব আলী সানা, গ্রাম-কল্যানপুর, ইউনিয়ন-প্রতাপনগর, থানা-আশাশুনি, জেলা-সাতক্ষীরা জানান, অভিযুক্ত মোঃ শফিকুল ইসলাম (৫০), পিতা-মোঃ রহমত উল্লাহ সানা, বর্তমানে সাতক্ষীরা সদরের মুন্সিপাড়া এলাকায় বসবাস করেন এবং লাবসা ইমাদুল হক মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত।
ভুক্তভোগীদের দাবি, প্রায় ৭-৮ বছর আগে অভিযুক্ত ব্যক্তি এনজিওর মাধ্যমে টিউবওয়েল স্থাপনের আশ্বাস দিয়ে তাদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলেন। একপর্যায়ে তিনি প্রতিজনের কাছ থেকে ১০ হাজার টাকা করে গ্রহণ করেন। এভাবে অন্তত ২৯ জনের কাছ থেকে মোট প্রায় ২ লাখ ৯০ হাজার টাকা সংগ্রহ করেন তিনি।
অভিযোগকারীরা জানান, তারা কৃষিকাজ ও বিভিন্ন সমিতি থেকে ঋণ নিয়ে এই টাকা প্রদান করেন। কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হলেও কোনো টিউবওয়েল স্থাপন করা হয়নি এবং টাকা ফেরতও দেওয়া হয়নি।
ভুক্তভোগী মোঃ আইয়ুব আলী মোল্যা, মোঃ আনারুল হক, আবুল হোসেন, মোঃ ইসহাক আলী সানা, মোঃ আছাফুর রহমান, মোঃ আমজেদ সানা, বাবুরালী মিস্ত্রী, মোঃ আমের আলী লস্কর ও মোঃ শহিদুল্লাহসহ একাধিক ব্যক্তি একই অভিযোগ করেন।
গত ৩ এপ্রিল ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ২টার দিকে অভিযুক্ত ব্যক্তি এলাকায় আসলে ভুক্তভোগীরা কল্যানপুর দারুস সালাম সানা জামে মসজিদের সামনে তার কাছে টাকা ফেরত চান। এসময় অভিযুক্ত ব্যক্তি টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করেন এবং উল্টো মিথ্যা মামলা দিয়ে হয়রানির হুমকি দেন বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।
এছাড়া, অভিযুক্ত ব্যক্তি টাকা পরিশোধ না করার উদ্দেশ্যে ভুক্তভোগীদের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলেও জানা গেছে।
এ বিষয়ে ভুক্তভোগীরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে তাদের কষ্টার্জিত অর্থ ফেরত পাওয়ার জন্য প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT