1. admin@satkhira24tv.com : admin :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে আমের বাম্পার ফলনের আশা কৃষকের কালিগঞ্জে বসতবাড়ি দখলচেষ্টার অভিযোগ, মারধর ও প্রাণনাশের হুমকি কালিগঞ্জের রতনপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ: প্রতিবন্ধীসহ ৩ জন আহত কালিগঞ্জে বন্ধকী স্বর্ণ ফেরত না দেওয়ায় সুদেল মহাজনকে লীগ্যাল নোটিশ আমতলীতে মামলায় স্বাক্ষী দেওয়ায় আসামীরা ক্ষিপ্ত হয়ে এক স্বাক্ষীকে পিটিয়ে আহত করেছে, হাসপাতালে ভর্তি চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত ​ পুকুরে বিষ দিয়ে ৩০ লাখ টাকার মাছ নিধন নড়াইলে পাম্প থেকে তেল নিয়ে বাড়ি ফেরার পথে কৃষাণীর মৃত্যু মায়ানমারে পাচারকালে নৌবাহিনীর অভিযানে বিপুল সিমেন্টসহ বোট আটক, গ্রেফতার ১১ রাজশাহীতে ব্ল্যাক মেইল করে বিয়ে

কারেন্ট ফিরে আসতেই ঝরে গেল প্রাণ—আশাশুনিতে ল্যাব অপারেটরের মর্মান্তিক মৃত্যু

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
কারেন্ট ফিরে আসতেই ঝরে গেল প্রাণ—আশাশুনিতে ল্যাব অপারেটরের মর্মান্তিক মৃত্যু

তৌহিদুজ্জামান আশাশুনি সাতক্ষীরা প্রতিনিধিঃসাতক্ষীরার আশাশুনি উপজেলায় এক মর্মান্তিক দুর্ঘটনায় বদরতলা যাদব চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব অপারেটর নয়ন মৃধা (৩৫) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।
সোমবার (৩০ মার্চ) সকালে উপজেলার শোভনালী ইউনিয়নের বাসিরামপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত নয়ন মৃধা ওই গ্রামের বাসিন্দা এবং স্থানীয়ভাবে একজন ভদ্র, পরিশ্রমী ও দায়িত্বশীল ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে মোটরের মাধ্যমে পুকুর থেকে পানি সেচ দিচ্ছিলেন তিনি। হঠাৎ বিদ্যুৎ চলে গেলে মোটরের সংযোগ বিচ্ছিন্ন করতে যান। ঠিক সেই সময় পুনরায় বিদ্যুৎ সরবরাহ চালু হলে তিনি বিদ্যুতায়িত হয়ে মাটিতে ছিটকে পড়েন।
পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে শ্যামনগরের শখিপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নয়ন মৃধার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি মৃত্যুকালে পিতা-মাতা, স্ত্রী ও এক শিশু সন্তান রেখে গেছেনl

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT