1. admin@satkhira24tv.com : admin :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
ডুমুরিয়ার শাহাপুর বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামী শনিবার: বিপুল ভোটে বিজয়ী হওয়ার দৌড়ে এগিয়ে সভাপতি পদপ্রার্থী একেএম জাব্বার ইকবাল কালিগঞ্জে জাতীয় ফল মেলার উদ্বোধন মোল্লাহাটে নারী শিশু প্রতিবন্ধি নির্যতন প্রতিরোধে জেলা পুলিশের আয়োজনে সচেতন সভা অনুষ্ঠিত। ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ ডুমুরিয়ার টিপনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রী জীবনের ঝুঁকি নিয়ে পরিত্যক্ত ভবনে চলছে কোমলমতি শিশুদের পাঠদান: নতুন ভবন তালাবদ্ধ । আমতলীতে গরু চুরি করতে এসে কুকুরের কামড়ে ধরা খেল চোর বোচাগঞ্জে চালকল ব্যবসায়ী মোস্তাফিজুর হ/ত্যা মামলা: সাবেক স্ত্রী শিল্পী আক্তার আদালতে সোপর্দ কালিগঞ্জে জলবায়ু-সহনশীল সবজি ও ফুলের ভ্যালু চেইন শক্তিশালীকরণ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ গ্রেনেড, ২৮ রাউন্ড গুলি ও ২ কেজি গাঁজা উদ্ধার

কালিগঞ্জের নলতায় ইউপি চেয়ারম্যানের জনপ্রিয়তা ক্ষুণ্নের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

কালিগঞ্জের নলতায় ইউপি চেয়ারম্যানের জনপ্রিয়তা ক্ষুণ্নের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতায় ইউনিয়ন পরিষদ কর্তৃক অনুমোদিত রাস্তা নির্মাণ কাজে বাঁধা প্রদান, জনসাধারণের চলাচলের রাস্তা দখলের চেষ্টা এবং পরিকল্পিতভাবে ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যানের জনপ্রিয়তা ক্ষুণ্ন করার অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ মে-২৬) বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন নলতা ইউনিয়ন পরিষদের অনুমোদিত উন্নয়ন প্রকল্পের আওতায় রাস্তা নির্মাণ কাজ চলমান থাকলেও একটি স্বার্থান্বেষী মহল বিভিন্নভাবে কাজে বাধা সৃষ্টি করছে। একই সঙ্গে জনসাধারণের ব্যবহৃত রাস্তা দখলের চেষ্টা এবং বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে বলে দাবি করেন তারা। এ সময়ে বক্তারা বিশেষভাবে ৬নং নলতা ইউনিয়নের সদস্য আহম্মদ আলী গাজী (আব্দুল্লা মেম্বর)-এর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড ও উন্নয়ন কাজে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ তুলে ধরেন। তারা বলেন, ইউনিয়নের উন্নয়ন কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ানো হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত এসব কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এবং চলমান উন্নয়ন কাজ নির্বিঘ্নে সম্পন্ন করার দাবি জানান। পাশাপাশি তারা ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। বক্তা ছিলেন- ইউপি সচিব মোঃ শহিদুল ইসলাম, ইউপি প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান, ইউপি সদস্য আব্দুল কাদের, ইউপি সদস্য আব্দুল গফুর, ইউপি সদস্য ইব্রাহীম খলিল, সদস্যা খদিজা বেগম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT