1. admin@satkhira24tv.com : admin :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
বোচাগঞ্জে চালকল ব্যবসায়ী মোস্তাফিজুর হ/ত্যা মামলা: সাবেক স্ত্রী শিল্পী আক্তার আদালতে সোপর্দ কালিগঞ্জে জলবায়ু-সহনশীল সবজি ও ফুলের ভ্যালু চেইন শক্তিশালীকরণ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ গ্রেনেড, ২৮ রাউন্ড গুলি ও ২ কেজি গাঁজা উদ্ধার দিনাজপুরের কাহারোল থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক দেয়াল নির্মাণে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ, ৯৯৯-এ কল করে সহায়তা নিলেন জমির মালিক চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পটুয়াখালী ভার্সিটির, নবনিযুক্ত ভিসি প্রফেসর ড. এস এম হেমায়েত জাহানকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ এর অভিনন্দন।। দিনাজপুর বীরগঞ্জের কাজল গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আদিবাসী মহিলার মৃত্যু। কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল প্রশাসনের কঠোর ভূমিকা দাবি

কালিগঞ্জের বিষ্ণুপুর সড়ক এখন মৃত্যুফাঁদ সড়ক দখলে বালুর সিন্ডিকেট নীরব প্রশাসন

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ মে, ২০২৬

কালিগঞ্জের বিষ্ণুপুর সড়ক এখন মৃত্যুফাঁদ সড়ক দখলে বালুর সিন্ডিকেট নীরব প্রশাসন

তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
দায়িত্বশীলদের নীরবতার সুযোগে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর এলাকায় প্রকাশ্যে চলছে সড়ক দখল করে বালুর রমরমা ব্যবসা। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের চোখের সামনেই প্রভাবশালী ব্যবসায়ী উৎপল দেবনাথ ও মামুন ১০ চাকার ভারী ট্রাকে বালু এনে সড়কের ওপর আনলোড করছেন। এতে গুরুত্বপূর্ণ কালিগঞ্জ-বাঁশতলা সড়ক মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি।
শনিবার (২৩ মে) বেলা ১১টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, বিষ্ণুপুর চৌমাথা এলাকায় সড়কের একাংশ কার্যত দখল করে বালু ও ইটের ব্যবসা পরিচালনা করা হচ্ছে। একের পর এক ভারী ট্রাক এসে প্রকাশ্যে বালু ফেলছে সড়কের ওপর। এতে যান চলাচলে সৃষ্টি হচ্ছে চরম ভোগান্তি। স্থানীয় বাসিন্দা, পথচারী ও ছোট যানবাহনের চালকরা বাধ্য হচ্ছেন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে।
এলাকাবাসীর দাবি, বহুবার নিষেধ ও প্রতিবাদ করা হলেও কোনো ধরনের তোয়াক্কা করছেন না সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। বরং প্রভাব খাটিয়ে দিনের পর দিন অবৈধভাবে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। ভারী ট্রাকের চাপে সড়কের বিভিন্ন অংশ ভেঙে ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
এ বিষয়ে কথা বলতে চাইলে ব্যবসায়ী উৎপল দেবনাথ সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে দ্রুত মোটরসাইকেল চালিয়ে স্থান ত্যাগ করেন।
বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাঙ্গীর আলম বলেন, আমি বারবার নিষেধ করার পরেও তারা শুনছে না। আপনারা যা করণীয় তাই করেন।
স্থানীয়দের প্রশ্ন, দিনের পর দিন প্রকাশ্যে সড়ক দখল ও অবৈধভাবে ভারী যানবাহন চলাচল করলেও প্রশাসন কেন কার্যকর ব্যবস্থা নিচ্ছে না? কার ছত্রছায়ায় চলছে এই বেপরোয়া কর্মকাণ্ড তা নিয়েও উঠেছে নানা প্রশ্ন।
ক্ষুব্ধ এলাকাবাসী অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ, সড়ক দখলমুক্তকরণ এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT