1. admin@satkhira24tv.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
নড়াইল জেলা এনসিপি’র আহবায়ক কমিটি গঠন কালিগঞ্জে সেচ মোটরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু দুমকিতে ছিনতাই মামলার আসামি ‘কসাই রনি’ গ্রেপ্তার। সাতক্ষীরার কালীগঞ্জে চেয়ারম্যান শওকতের বিরুদ্ধে জিএফের চাউল ওজনে কম দেওয়ার অভিযোগ মোল্লাহাটে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার ও নগদ অর্থ বিতরণ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ঈদুল আজহা উপলক্ষে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ শুরু ​ পবিত্র ঈদুল আযাহা উপলক্ষে কালিগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ২৬০০ শ্রমিকের মাঝে ঈদ বোনাস বিতরণ কালিগঞ্জের বিষ্ণুপুর সড়ক এখন মৃত্যুফাঁদ সড়ক দখলে বালুর সিন্ডিকেট নীরব প্রশাসন নড়াইলে পুলিশের সফল অভিযানে ইয়াবাসহ পিক বাবা ও ছেলে গ্রেফতার নড়াইলের লোহাগড়ায় কিশোরীকে তুলে নিয়ে অমানবিক নির্যাতন বিবস্ত্র করে ভিডিও ধারণ

কালিগঞ্জে গৃহবধূ নির্যাতনের অভিযোগে চাঞ্চল্য, হাসপাতালে ভর্তি দুই সন্তানের জননী

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ মে, ২০২৬

কালিগঞ্জে গৃহবধূ নির্যাতনের অভিযোগে চাঞ্চল্য, হাসপাতালে ভর্তি দুই সন্তানের জননী

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের শীতলপুর গ্রামে গৃহবধূ নির্যাতনের ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গুরুতর আহত অবস্থায় দুই সন্তানের জননী খাদিজা খাতুন বর্তমানে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তার স্বামী আব্দুর রবের বিরুদ্ধে একাধিক বিয়ে ও দীর্ঘদিন ধরে নির্যাতনের অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (৩ মে) বেলা আনুমানিক ১২টার দিকে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটে। সোমবার (৪ মে) দুপুর ১টার দিকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ভুক্তভোগী খাদিজা খাতুন সাংবাদিকদের জানান, তাকে ফেলে নতুন করে আরেকটি বিয়ের পাঁয়তারা করছেন তার স্বামী। এছাড়াও অপরিপক্ক আমে কেমিক্যাল ব্যবহার করে পাকিয়ে বাজারজাত করার কাজে জড়িত থাকার প্রতিবাদ করায় আব্দুর রব ক্ষিপ্ত হয়ে তার ওপর অমানবিক নির্যাতন চালান। অভিযোগ অনুযায়ী, আব্দুর রব তার ষষ্ঠ স্ত্রী খাদিজা খাতুনকে বেধড়ক মারধর করলে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি শারীরিকভাবে অসুস্থ ও মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন।

ভুক্তভোগী খাদিজা খাতুন বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে আমার ওপর নির্যাতন চালানো হতো। একাধিক বিয়েকে কেন্দ্র করে সংসারে প্রায়ই অশান্তি লেগে থাকত। সর্বশেষ হামলার পর আমি নিজের নিরাপত্তাহীনতায় ভুগছি। তাই বাধ্য হয়ে আইনের আশ্রয় নিয়েছি।

এ ঘটনায় কালিগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে এখনো পর্যন্ত অভিযুক্তের বিরুদ্ধে দৃশ্যমান কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

অভিযুক্ত আব্দুর রব ঘটনার আংশিক সত্যতা স্বীকার করে বলেন, রাগের বশে মারধর করেছি, কিন্তু এতটা গুরুতর হয়ে যাবে বুঝতে পারিনি। অভিযোগ রয়েছে, ঘটনার পর বিষয়টি ধামাচাপা দিতে তিনি সাংবাদিকদের ম্যানেজ করারও চেষ্টা করেন।

এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল হোসেন জানান, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, এলাকাবাসী ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একই সঙ্গে নির্যাতনের শিকার অসহায় নারী খাদিজা খাতুনের পাশে দাঁড়াতে প্রশাসন ও সমাজের সচেতন মহলের প্রতি আহ্বান জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT