1. admin@satkhira24tv.com : admin :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
বীরগঞ্জে মাদক সেবনের অপরাধে ৪ জনের কারাদণ্ড, জেলহাজতে প্রেরন। কালীগঞ্জে পুলিশি অভিযানে আদম ব্যবসায়ী প্রতারক করিম আটক জাতীয় ক্রাইম সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন শেখ শাহীন নড়াইলের কালিয়ায় ক্লাস চলাকালে শ্রেণিকক্ষের ওপরে ভেঙে পড়ল গাছ, আহত ২ কালীগঞ্জে এলজিইডির ঘুষের ভিডিও নিয়ে তোলপাড়, হিসাব রক্ষক মোস্তাফিজ বরখাস্ত টেকনাফের হ্নীলার বেলাল মেম্বারের মেয়েকে অপহরণের চেষ্টা, বাধা দিতে গিয়ে বাবার ওপর হামলা, এলাকায় তীব্র ক্ষোভ কাশিমনগর বাজারের পশ্চিমে কুলাইচাচর পূর্বপাড়ায় দুঃসাহসিক চুরি, ক্ষতিগ্রস্ত নবীন উদ্যোক্তা বীরগঞ্জে ফ্যাসিস্ট টাইপ শিক্ষা অফিসার জুলফিকার শাহের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ! আমতলীতে চাঁদা দাবির অভিযোগ প্রত্যাখ্যান, ছাত্রদল কর্মীকে কুপিয়ে আহতের বিচার দাবি মোল্লাহাটে ডেন্টিষ্ট এবং ডিভাইস কর্নারের সত্বা অধিকারীর বিরুদ্ধে মিথ্যা নিউজের প্রতিবাদ।

কালিগঞ্জে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ:একই পরিবারের বিরুদ্ধে তিনটি সাধারণ ডায়েরি

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ মার্চ, ২০২৬

কালিগঞ্জে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ:একই পরিবারের বিরুদ্ধে তিনটি সাধারণ ডায়েরি

শিমুল হোসেন, কালিগঞ্জ (সাতক্ষীরা) ব্যুরো:

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নে পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে একই পরিবারের কয়েকজন সদস্যের বিরুদ্ধে থানায় পৃথক তিনটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে। গত ১৩ ও ১৪ মার্চ ২০২৬ কালিগঞ্জ থানায় এসব জিডি নথিভুক্ত করা হয়। থানা সূত্রে জানা যায়, উপজেলার ধলবাড়িয়া গ্রামের বাসিন্দা মোঃ গোলাম হোসেন, আবুল হোসেন গাজী ও বাবুল হোসেন পৃথকভাবে তিনটি সাধারণ ডায়েরি করেন। এর মধ্যে জিডি নং-৬৪৬ ও ৬৪৭ গত ১৩ মার্চ এবং জিডি নং-৬৯২ গত ১৪ মার্চ কালিগঞ্জ থানায় লিপিবদ্ধ হয়েছে। জিডিতে অভিযোগ করা হয়েছে,একই গ্রামের মোঃ আবুল কালাম, তার ছেলে মোঃ মাসুদ রানা ও মোঃ রাফাত হোসেন এবং স্ত্রী মোছাঃ বিলকিস পারভীনের সঙ্গে বাদীপক্ষের দীর্ঘদিন ধরে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে। অভিযোগে আরও উল্লেখ করা হয়, এই বিরোধকে কেন্দ্র করে অভিযুক্তরা প্রায়ই বাদীদের বিভিন্নভাবে হয়রানি করে আসছেন। তারা নিয়মিতভাবে অকথ্য ভাষায় গালিগালাজ, ভয়ভীতি প্রদর্শন, মারধরের হুমকি এবং খুন- জখমের ভয় দেখিয়ে আসছেন বলে অভিযোগ করা হয়েছে।অভিযোগ অনুযায়ী, গত ৭ মার্চ ২০২৬ দুপুর আনুমানিক ১টা থেকে ২ টার মধ্যে ধলবাড়িয়া এলাকায় বাদীদের বসতবাড়ির সামনে ইটের সোলিং রাস্তার ওপর এসে অভিযুক্তরা অশ্রাব্য ভাষায় গালিগালাজ শুরু করেন। এ সময় বাদীপক্ষ ও তাদের পরিবারের সদস্যরা প্রতিবাদ করলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে চড়,কিল ও ঘুষি মেরে তাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন বলে জিডিতে উল্লেখ করা হয়েছে। এতে বাদীপক্ষের কয়েকজন আহত হন।
এ সময় ভুক্তভোগীদের চিৎকার শুনে স্থানীয় বাসিন্দা মহিউদ্দীন সরদার, ছন্নত গাজী, শেখ সোহরাব হোসেন, বাবলু হোসেনসহ এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাদের উদ্ধার করেন। স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা সেখান থেকে সরে যায়।জিডিতে আরও অভিযোগ করা হয়েছে, ঘটনাস্থল ত্যাগ করার সময় অভিযুক্তরা প্রকাশ্যে হুমকি দিয়ে বলেন, জমি নিয়ে বেশি বাড়াবাড়ি করলে বাদীপক্ষকে আবারও মারধর করা হবে, হাত-পা ভেঙে দেওয়া হবে এবং জোরপূর্বক জমি দখল করা হবে। এমনকি তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা এবং প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। এতে করে ভুক্তভোগী পরিবার চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন বলে জানা গেছে।ভুক্তভোগীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে অভিযুক্তরা প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা করছে এবং বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে তাদেরকে এলাকা ছাড়তে বাধ্য করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ কারণে নিজেদের ও পরিবারের সদস্যদের জানমালের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে তারা থানায় সাধারণ ডায়েরি করতে বাধ্য হয়েছেন। এ ঘটনায় স্থানীয়দের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে এবং তারা দ্রুত তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জুয়েল হোসেন বলেন, পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধকে কেন্দ্র করে একই পরিবারের কয়েকজন সদস্যের বিরুদ্ধে তিনটি সাধারণ ডায়েরি দায়ের করা হয়েছে। অভিযোগের বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং তদন্তে সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT