1. admin@satkhira24tv.com : admin :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে আমের বাম্পার ফলনের আশা কৃষকের কালিগঞ্জে বসতবাড়ি দখলচেষ্টার অভিযোগ, মারধর ও প্রাণনাশের হুমকি কালিগঞ্জের রতনপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ: প্রতিবন্ধীসহ ৩ জন আহত কালিগঞ্জে বন্ধকী স্বর্ণ ফেরত না দেওয়ায় সুদেল মহাজনকে লীগ্যাল নোটিশ আমতলীতে মামলায় স্বাক্ষী দেওয়ায় আসামীরা ক্ষিপ্ত হয়ে এক স্বাক্ষীকে পিটিয়ে আহত করেছে, হাসপাতালে ভর্তি চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত ​ পুকুরে বিষ দিয়ে ৩০ লাখ টাকার মাছ নিধন নড়াইলে পাম্প থেকে তেল নিয়ে বাড়ি ফেরার পথে কৃষাণীর মৃত্যু মায়ানমারে পাচারকালে নৌবাহিনীর অভিযানে বিপুল সিমেন্টসহ বোট আটক, গ্রেফতার ১১ রাজশাহীতে ব্ল্যাক মেইল করে বিয়ে

কালিগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রিপোর্টার ফজলুল হক
  • Update Time : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

কালিগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফজলুল হক কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জে বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) বিকাল ৪টায় কালিগঞ্জ উপজেলার শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান। সঞ্চালনায় ছিলেন হাফেজ মাওলানা ফারুক হোসেন।
প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডাঃ মোঃ শহিদুল আলম।পবিত্র দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শরীফের নলতা শাহী মসজিদের খতিব মুফতি গোলাম কিবরিয়া কাদেরী।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তারিকুল হাসান,সাবেক উপজেলা বিএনপির সভাপতি ও সাতক্ষীরা জজ কোর্টের পিপি, সাবেক চেয়ারম্যান আব্দুস সাত্তার,
বিএনপি নেতা ও নলতা ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান,উপজেলা ছাত্রদলের সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক ও বিষ্ণুপুর ইউনিয়ন চেয়ারম্যান জাহাঙ্গীর আলম,বিএনপি নেতা রবিউল ইসলাম,উপজেলা বিএনপির সাবেক স্বনির্ভর বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান বাবু,
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাদ্দাম ফরহাদ,
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এসএম সেলিম,উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজু,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শেখ পারভেজ ইসলাম,
যুবদলের আহ্বায়ক আলাউদ্দিন সোহেল ও যুবদলের সদস্য সচিব আব্দুল আজিজ।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আকরাম হোসাইন। এছাড়া কোরআন তেলাওয়াত উপস্থাপন করেন হাফেজ মাহবুবুর রহমান, হাফেজ মাওলানা শহিদুল ইসলাম, মাওলানা আব্দুর রহমান, মাওলানা ক্বারী আবু মুসা ও প্রভাষক খাইরুজ্জামান।

অনুষ্ঠানের শুরুতে বাজারগ্রাম রহিমপুর মাদ্রাসার ১৫ জন হাফেজ পবিত্র কোরআন তেলাওয়াত করেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনায় সম্মিলিতভাবে প্রার্থনা করতেই এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

দোয়া মাহফিলে জেলা এবং কালিগঞ্জ ও আশাশুনি
উপজেলার বিএনপি ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী এবং সমর্থকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT