1. admin@satkhira24tv.com : admin :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
বোচাগঞ্জে চালকল ব্যবসায়ী মোস্তাফিজুর হ/ত্যা মামলা: সাবেক স্ত্রী শিল্পী আক্তার আদালতে সোপর্দ কালিগঞ্জে জলবায়ু-সহনশীল সবজি ও ফুলের ভ্যালু চেইন শক্তিশালীকরণ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ গ্রেনেড, ২৮ রাউন্ড গুলি ও ২ কেজি গাঁজা উদ্ধার দিনাজপুরের কাহারোল থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক দেয়াল নির্মাণে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ, ৯৯৯-এ কল করে সহায়তা নিলেন জমির মালিক চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পটুয়াখালী ভার্সিটির, নবনিযুক্ত ভিসি প্রফেসর ড. এস এম হেমায়েত জাহানকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ এর অভিনন্দন।। দিনাজপুর বীরগঞ্জের কাজল গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আদিবাসী মহিলার মৃত্যু। কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল প্রশাসনের কঠোর ভূমিকা দাবি

কালিগঞ্জে সেচ মোটরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ মে, ২০২৬

কালিগঞ্জে সেচ মোটরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

তাপস কুমার ঘোষ,কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মুকুন্দ মধুসূদনপুর গ্রামে সেচ মোটরে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবুল হোসেন গাজী (৬৭) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আকস্মিক এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রবিবার (২৫ মে) দুপুর আনুমানিক ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল হোসেন গাজী ওই গ্রামের মৃত কাশেম আলী গাজীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিজস্ব কচু ক্ষেতে সেচ দেওয়ার জন্য বৈদ্যুতিক মোটরে সংযোগ দিতে যান আবুল হোসেন গাজী। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে স্পৃষ্ট হলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করার চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।
পরে স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে আসেন। বর্তমানে মরদেহ নিজ বাড়িতে রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
এদিকে, বৃদ্ধের আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের মাতম। স্থানীয় সচেতন মহল কৃষিকাজে বৈদ্যুতিক মোটর ব্যবহারের সময় আরও সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে। পাশাপাশি পুরোনো ও ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক সংযোগ ব্যবহারে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT