1. admin@satkhira24tv.com : admin :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দোয়া ও নফল ইবাদতে হোক বাংলা নববর্ষের সূচনা: আত্মজিজ্ঞাসার আহ্বান হাফিজ মাছুম আহমদ দুধরচকীর নড়াইলে চৈত্র সংক্রান্তিতে শিবের আশীর্বাদ কামনায় ঐতিহ্যবাহী খেজুর সন্ন্যাসী অনুষ্ঠিত বীরগঞ্জে ৩ টি রাস্তা পাকা করণ কাজের উদ্বোধন করলেন_ এমপি মনজুরুল ইসলাম. পহেলা বৈশাখ বাঙালির অসাম্প্রদায়িক চেতনার মিলনমেলা: এমপি লবী কালিগঞ্জ উপজেলা জুড়ে নানা আয়োজনে বাংলা বর্ষবরণ পালিত কালিগঞ্জে পহেলা বৈশাখ উদযাপন: পান্তাভাত ও বর্ণাঢ্য র‍্যালিতে উৎসবের আমেজ আমতলীতে অটোরিকশার চাপায় প্রাণ গেল শিশুর চাঁপাইনবাবগঞ্জের ‘ব্যানানা ম্যাঙ্গো’ বছরে দুবার ফলন ও রপ্তানির স্বপ্নে বিভোর পলাশ কালিগঞ্জে ইমাম পরিবারের একমাত্র রাস্তা বন্ধ, মানবিক সংকটে অবরুদ্ধ জীবন নড়াইলের লোহাগড়ায় প্রকল্প বাস্তবায়নে অনিয়ম তথ্য গোপন অনুদানের ৬০টি গরু গেল কোথায়

কালিগঞ্জে ৩৭ শতাংশ জমি দখলের অভিযোগ ১০ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

কালিগঞ্জে ৩৭ শতাংশ জমি দখলের অভিযোগ ১০ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ

শিমুল হোসেন, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ১১নং রতনপুর ইউনিয়নের রাম গোবিন্দপুর (ধাপুয়াচক) গ্রামে রেকর্ডীয় ৩৭ শতাংশ জমি জবরদখলের চেষ্টার অভিযোগ উঠেছে।এ ঘটনায় ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৮-১০ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃত শেখ আবু ইসার স্ত্রী মোছাঃ জেবুন নেছা।মঙ্গলবার (৩ মার্চ ২০২৬) বেলা ১১টার দিকে সরেজমিন পরিদর্শন ও অভিযোগ সূত্রে জানা যায়, কালিগঞ্জ থানাধীন রাম গোবিন্দপুর মৌজার জে.এল নং-১৬০, খতিয়ান নং-১৪১ এবং দাগ নং-৪৫১ ও ৪৫৯-এর অন্তর্ভুক্ত ৩৭ শতাংশ জমি অভিযোগকারীর স্বামীর নামে রেকর্ডভুক্ত সম্পত্তি।ভুক্তভোগীর দাবি, প্রায় ৩৫ বছর ধরে তারা জমিটি ভোগদখলে রয়েছেন।

লিখিত অভিযোগে বলা হয়েছে, মৃত নরিম শেখের পুত্র শেখ মুজিবর রহমান ও মোঃ আবু মুছা, শেখ মুজিবর রহমানের পুত্র তরুন রাসেল বাবু, মৃত হাছিমউদ্দীন গাজীর পুত্র লতিফ গাজী, আরশাদ শেখের পুত্র শেখ আমিনুর, মৃত ছাকাত আলী শেখের পুত্র শেখ নূর আলী, গফুর শেখের পুত্র শেখ মুকুল হোসেন, আফছার শেখের পুত্র শেখ রফিকুল ইসলাম ও শহিদুল ইসলাম এবং শেখ আতিয়ার রহমানের পুত্র শেখ তুহিনুর রহমানসহ অজ্ঞাতনামা আরও ৮-১০ জন সংঘবদ্ধ হয়ে জমিটি জবরদখলের চেষ্টা করছেন।অভিযোগকারী জানান, গত ৩ মার্চ ভোর আনুমানিক ৫টা ৩০ মিনিটে অভিযুক্তরা দলবদ্ধভাবে নালিশী জমির ভেতর দিয়ে নিজেদের সম্পত্তির সীমানা নির্ধারণের কাজ শুরু করেন। এতে বাধা দিলে তাকে ও তার পরিবারের সদস্যদের অশ্লীল ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। অভিযোগে বলা হয়, “জমি আমরা জবরদখল করব, কেউ বাধা দিলে খুন-জখম করা হবে”এমন হুমকিও দেওয়া হয়েছে।

স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা ব্যর্থ হলে এলাকাবাসীর পরামর্শে তিনি থানায় লিখিত অভিযোগ করেন। বর্তমানে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।অন্যদিকে অভিযুক্ত শেখ রফিকুল ইসলাম, শহিদুল ইসলাম, শেখ আতিয়ার রহমান ও শেখ তুহিনুর রহমান দাবি করেন, জমিটি দীর্ঘদিন ধরে বিচারাধীন রয়েছে। তাদের বক্তব্য, বাদী পক্ষ ভোগদখলের বিষয়ে হাজির না হওয়ায় বিষয়টি এখনো মীমাংসা হয়নি।এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল হোসেন জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT