1. admin@satkhira24tv.com : admin :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
আমতলীতে ঝুঁকিপূর্ণ সেতু পার হয়ে জীবনের ঝুঁকি নিয়ে স্কুলে যাচ্ছে শিক্ষার্থীরা কালিগঞ্জে গভীর রাতে মৎস্য ঘেরে বিষ প্রয়োগ: পূর্বশত্রুতার জেরে ২০–২৫ লাখ টাকার মাছ নিধন, এলাকায় চাঞ্চল্য পাইকগাছায় স্কুল ফিডিংয়ে অনিয়ম: ফাঙ্গাসযুক্ত রুটি, পচা ডিমে ঝুঁকিতে ১৭ হাজার শিক্ষার্থী কালী পূজার বাঁশ ফেরতকে কেন্দ্র করে হামলা; কালিগঞ্জে যুবক আহত, থানায় অভিযোগ রাজশাহীতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি উৎসবমুখর পরিবেশে সুশৃঙ্খলভাবে কালিগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন সম্পন্ন ১৪৭৩ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ১৩ জন কক্সবাজারে অ্যাম্বুলেন্সে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রী আটক সুন্দরবনের ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ডকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক বীরগঞ্জে মন্দির ও মূর্তি ভাঙচুর, বাড়িঘরে আগুন, সন্ত্রাসী হামলার মামলায় ২ জন গ্রেফতার. রাজশাহীতে আমের বাম্পার ফলনের আশা কৃষকের

কালীগঞ্জের নাজিমগঞ্জ বাজারে বৈদ্যুতিক শর্ট-সার্কিটের আগুনে ৪ দোকান ভস্মিভূত

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬

কালীগঞ্জের নাজিমগঞ্জ বাজারে বৈদ্যুতিক শর্ট-সার্কিটের আগুনে ৪ দোকান ভস্মিভূত

হাফিজুর রহমান কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে ৪ টি দোকান ভূষ্মীভূত হয়ে প্রায় কোটি টাকার মালামাল পুড়ে ছাই। সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা সদরে অবস্থিত নাজিমগঞ্জ বাজারে শনিবার(৭ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২ টার দিকে কাপড় পট্টিতে আগুনের এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত দোকানিরা জানান এ ঘটনায় ১টি টেইলার্স ২টি গার্মেন্টস এবং ১ টি মুদি দোকানের মালামাল সহ প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে। আগুনে ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা হলো আহসানিয়া গার্মেন্টসের মীর হাফিজুর রহমান ,শতরূপা টেইলার্সের রবিউল ইসলাম, অপরূপা গার্মেন্টসের মনিরুল ইসলাম এবং মুদি দোকান তাহের স্টোরের আবু তাহের। শনিবার রাতে দোকান মালিকরা দোকান বন্ধ করে নিজ নিজ বাড়িতে চলে যায়। রাত আনুমানিক পৌনে ১২ টার দিকে বাজারের নৈশ প্রহরী মোস্তাফিজুর রহমান খোকা এবং পোল্ট্রি ব্যবসায়ী আব্দুস সেলিম হঠাৎ করে দেখতে পায় শতরূপা টেলার্সের দোকানের ভিতর থেকে ধোয়া বের হতে । মুহূর্তের মধ্যে ওই দোকানের মধ্যে আগুনের লেলিহান শিখা জ্বলতে দেখে পাশে পাউখালীতে অবস্থিত ফায়ার সার্ভিস ইউনিটকে ফোন করেন। এ সময় ঔ প্রত্যক্ষদর্শীদের ডাক চিৎকারে মুহূর্তের মধ্যে লোকজন খবর পেয়ে দোকান মালিকরা দ্রুত ছুটে ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা চালায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের ইউনিট। ফায়ার সার্ভিসের কর্মী এবং স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও আগুনের ভয়াবহ লেলিয়ান শিখায় মুহূর্তের মধ্যে শতরূপা টেলার্সে অপরূপা গার্মেন্টস ,আহসানিয়া গার্মেন্টস এবং মুদি দোকান তাহেরের স্টোরের প্রায় কোটি টাকার মালামাল পুড়ে ভাই হলেও বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় পুরো বাজার। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ধারণা আগুনে পুড়ে ৪ টি দোকানের ব্যবসায়ীদের প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। বেলা ১১ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার ঘটনাস্থল পরিদর্শন করেন। বেলা ১২ টার দিকে বিএনপি’র সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব কাজী আলাউদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করে ব্যবসায়ীদের সান্তনা দেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT