1. admin@satkhira24tv.com : admin :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কালিগঞ্জে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মাননীয় এমপি মহোদয়ের ঈদ উপহার বিতরণ আমতলীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: চাকা ফেটে ব্রিজে ধাক্কা, প্রাণ গেল হেল্পারের নড়াইল জেলা এনসিপি’র আহবায়ক কমিটি গঠন কালিগঞ্জে সেচ মোটরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু দুমকিতে ছিনতাই মামলার আসামি ‘কসাই রনি’ গ্রেপ্তার। সাতক্ষীরার কালীগঞ্জে চেয়ারম্যান শওকতের বিরুদ্ধে জিএফের চাউল ওজনে কম দেওয়ার অভিযোগ মোল্লাহাটে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার ও নগদ অর্থ বিতরণ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ঈদুল আজহা উপলক্ষে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ শুরু ​ পবিত্র ঈদুল আযাহা উপলক্ষে কালিগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ২৬০০ শ্রমিকের মাঝে ঈদ বোনাস বিতরণ কালিগঞ্জের বিষ্ণুপুর সড়ক এখন মৃত্যুফাঁদ সড়ক দখলে বালুর সিন্ডিকেট নীরব প্রশাসন

কালীগঞ্জে আদালতকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে জমি দখল প্রচেষ্টা, মারপিটের ঘটনায় থানায় অভিযোগ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

কালীগঞ্জে আদালতকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে জমি দখল প্রচেষ্টা, মারপিটের ঘটনায় থানায় অভিযোগ

হাফিজুর রহমান কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
বিজ্ঞ আদালতের রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রেকডীয় জমি জবরদখল কে কেন্দ্র করে সন্ত্রাসী হামলা, মার পিটের ঘটনায় ভূমি মালিক আব্দুস সামাদ গাজীকে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত জখম করলেও প্রতিপক্ষকে ফাঁসাতে শঙ্কর মন্ডল এবং তার মা মাধুরী মন্ডল হাসপাতলে ভর্তি হয়েছে।। বুধবার (১৫ এপ্রিল) বিকাল সাড়ে ৪ টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়নের চাম্পাফুল গ্রামের এ ঘটনা ঘটে। উক্ত ঘটনায় চাম্পাফুল গ্রামের মৃত বেলায়েত আলী গাজীর পুত্র আব্দুস সামাদ গাজী বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। এ ব্যাপারে থানার অফিসার্স ইনচার্জ জুয়েল হোসেন জানান অভিযোগের তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। থানায় অভিযোগের সূত্র থেকে জানা যায় উপজেলার চাম্পাফুল গ্রামের আব্দুস সামাদ গাজীর সঙ্গে একই গ্রামের শংকর মন্ডল, মাধবী মন্ডলের সঙ্গে কালিগঞ্জ থানার চাম্পাফুল মৌজার এস,এ ২৫২ নং খতিয়ানে আর,এস খতিয়ানের ৪৩১/১/১, ১৪৯/১/১, এস এ ৮৮ দাগের ১২৯,১২৩,১৩০, দাগের ১.৫৯ একর জমি নিয়ে দীর্ঘদিন আদালতে মামলা-মোকদ্দমা বিরোধ চলে আসছে। বিরোধীয় জমি নিয়ে আব্দুস সামাদ গাজীর পুত্র আলমগীর হোসেন বিজ্ঞ আদালতে দায়ের করা দেওয়ানি ৪/২৬ নং মামলায় আদালতের রায়ে শান্তিপূর্ণভাবে ভোগ দখলে আছে। আদালতের রায়কে অমান্য করে বুধবার বিকাল সাড়ে ৪ টার দিকে শংকর এবং মাধুরী মন্ডলের নেতৃত্বে১০/১২ জনের সন্ত্রাসী বাহিনী নিয়ে জবর দখলে গেলে এ ঘটনার সূত্রপাত ঘটে। চাম্পাফুল গ্রামের জ্ঞানেন্দ্র নাথ মন্ডল চাম্পাফুল মৌজার এস এ ২৫২,২৩৩ নং খতিয়ানের ক , তফসিল এবং তার ক্রয় মিলে ১.৩২ একর জমি প্রায় শত বছর ধরে ভোগ দখল করে আসছিল। কিন্তু জ্ঞানেন্দ্র নিঃসন্তান থাকায় তার ভাইপো কমল মন্ডল ওয়ারেশ সূত্রে বর্তমান মালিক। উক্ত সম্পত্তি যেহেতু সরকারের ক, তফসিলভুক্ত সে কারণে সরকার মালিকানা দাবি করে দেওয়ানি আদালতে মামলা করে। দেওয়ানী মামলা নং ১৮১০/২০১২ । উক্ত মামলায় গত ৬/৮/২০১৮ ইং তারিখে কমল মন্ডল রায় পায়। এই রায়ের বিরুদ্ধে সরকার ৬৭/২০১৮ নং আপিল করে। সরকারের আপিল গত ১৫/৫/২০১৯ ইং তারিখে নামঞ্জুর হয় এবং আদালত খারিজ করে দেন। আদালতের রায় অনুযায়ী কমল মন্ডল ক, তফসিলসহ তার কেনা সম্পত্তি মিলে ১.৩২ একর জমির মালিক। সেই মালিকানা সূত্রে কমল মন্ডল উপজেলা ভূমি অফিস থেকে নামপত্তন বা মিউটিশন করে ভোগ দখলে থাকা অবস্থায় চাম্পাফুল গ্রামের সাবেক ইউ,পি সদস্য আব্দুস সামাদের পুত্র আলমগীর হোসেনের নিকট ১.৩২ একর জমি বিক্রি করে দিয়েছে বর্তমান ওই ক্রয়কৃত সম্পত্তি আলমগীর আদালতের নির্দেশে দখল করছে। এখানে কমল মন্ডলের ভাইপো শংকর এবং বৌদি মাধুরী নিজের সম্পত্তি বলে অপপ্রচার দখলার পায়তারা চালাচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT