1. admin@satkhira24tv.com : admin :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
মহানন্দা সেতুর টোল প্রত্যাহারের দাবিতে ডিসি অফিস ঘেরাও শ্যামনগরে ‘বাপ্পি গ্যাং’-এর হামলা, চাঁদাবাজি, মাদক ও মোটরসাইকেল ছিনতাইয়ে আতঙ্ক; এএসআই জাকিরের বিরুদ্ধে সহযোগিতার অভিযোগ ​পদ্মা নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরসহ আটক ১, জরিমানা আমতলীতে নিজ মেয়েকে ধর্ষনের ১৭দিন পর ধর্ষক বাবা ওসমান মোল্লা গ্রেপ্তার টেকনাফে হ্নীলা যৌথ অভিযানে বুলেটপ্রুফ জ্যাকেট, হেলমেট ও গোলাবারুদ উদ্ধার কালিগঞ্জে নলতা মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ল্যাবরেটারি টেস্ট উদ্বোধন কালিগঞ্জের নলতায় ইউপি চেয়ারম্যানের জনপ্রিয়তা ক্ষুণ্নের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন দিনাজপুর বীরগঞ্জে র‍্যাবের অভিযানে প্রাচীন বিষ্ণুমূর্তি উদ্ধার, আটক ২ কালিগঞ্জে খাস জমি দখলের চেষ্টা ও ভূমিহীনদের উচ্ছেদের হুমকির অভিযোগ আমতলীতে অবৈধ জমি দখলের দায়ে নারীর ১৫ দিনের কারাদণ্ড, উচ্ছেদ করে মালিককে দখল ফিরিয়ে দিলেন আদালত

কালীগঞ্জে একই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে দুই কিশোর নিখোঁজ; পৃথক জিডি, চরম উৎকণ্ঠায় পরিবার

মোঃ শিমুল হোসেন
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

কালীগঞ্জে একই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে দুই কিশোর নিখোঁজ; পৃথক জিডি, চরম উৎকণ্ঠায় পরিবার

শিমুল হোসেন, কালীগঞ্জ (সাতক্ষীরা) ব্যুরো:

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় একই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে দুই কিশোর নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় দুই পরিবারের পক্ষ থেকে পৃথকভাবে থানায় সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে।থানা সূত্রে জানা যায়, কালীগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের চাতরা গ্রামের বাসিন্দা মতিয়ার রহমান (৫৩) তার ছেলে আবু সেলিমের নিখোঁজ হওয়ার ঘটনায় কালীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। জিডি নম্বর ১১৯০ এবং ট্র্যাকিং নম্বর 30VXS2, তারিখ ২৩ এপ্রিল ২০২৬। একই ঘটনায় শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের হাওয়াল ভাঙ্গী গ্রামের বাসিন্দা মোছাঃ ফিরোজা খাতুন (৩০) তার ছেলে মোঃ মোজাহীদ হোসেন নিখোঁজ হওয়ার বিষয়ে আরেকটি জিডি দায়ের করেছেন, যার নম্বর ১১৮৯ এবং ট্র্যাকিং নম্বর GSX64D।

অভিযোগে উল্লেখ করা হয়, গত ১৯ এপ্রিল ২০২৬ রোববার ভোর আনুমানিক ৪টার দিকে কালীগঞ্জ থানাধীন বিষ্ণুপুর ইউনিয়নের মুকুন্দমধুসুদনপুর এলাকায় অবস্থিত একটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে দুই কিশোর রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। নিখোঁজের পরপরই পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালালেও এখন পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।নিখোঁজের ঘটনায় দুই পরিবারই চরম উৎকণ্ঠা ও দুশ্চিন্তার মধ্যে দিন পার করছে। সন্তানের কোনো খোঁজ না পেয়ে অভিভাবকদের আহাজারিতে এলাকায় এক ধরনের শোকাবহ পরিবেশ বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারাও এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।নিখোঁজ এক কিশোরের অভিভাবক মতিয়ার রহমান বলেন, “আমার ছেলেকে খুঁজে পেতে প্রশাসনের সহযোগিতা প্রয়োজন। আমরা সম্ভাব্য সব জায়গায় খুঁজেছি, কিন্তু এখনো কোনো খোঁজ পাইনি।অপরদিকে ফিরোজা খাতুন বলেন, “আমার সন্তানকে ফিরে পেতে আমি সবার সহযোগিতা কামনা করছি। কোথাও তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।কালীগঞ্জ থানা সূত্রে জানা গেছে, বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং নিখোঁজ দুই কিশোরকে উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT