1. admin@satkhira24tv.com : admin :
শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
উপজেলা প্রশাসনের নাকের ডগার উপর ডুমুরিয়ায় ফুটপাথ দখল দেখার কেউ নেই জন-দুর্ভোগ চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত কালিগঞ্জে সাংবাদিক ফজলুল হকের বাড়িতে জলাবদ্ধতা: পানি নিষ্কাশনের পথ বন্ধের অভিযোগ মোল্লাহাটে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত প্রেসক্লাবের নবনির্বাচিতদের ডুমুরিয়া প্রেসক্লাবের অভিনন্দন ডুমুরিয়ায় তলিয়ে যাচ্ছে পাকা ধান, শ্রমিক সংকটে দিশেহারা কৃষকরা খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার-সম্পাদক তরিকুল ইসলাম বীরগঞ্জে মাদক সেবনের অপরাধে ৪ জনের কারাদণ্ড, জেলহাজতে প্রেরন। কালীগঞ্জে পুলিশি অভিযানে আদম ব্যবসায়ী প্রতারক করিম আটক জাতীয় ক্রাইম সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন শেখ শাহীন

কালীগঞ্জে ট্যালেন্টপুলে বৃত্তি পেল মুশফিক আরেফিন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ মার্চ, ২০২৬

কালীগঞ্জে ট্যালেন্টপুলে বৃত্তি পেল মুশফিক আরেফিন

শিমুল হোসেন কালিগঞ্জ সাতক্ষীরা ব্যুরো।

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী খান বাহাদুর আহছানুল্লা জুনিয়র হাইস্কুল থেকে অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে মেধাবী শিক্ষার্থী মুশফিক আরেফিন।মুশফিক আরেফিন উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের মাদ্রাসা শিক্ষক আব্দুর রব এর ছেলে। ছোটবেলা থেকেই সে পড়াশোনায় মনোযোগী ও মেধাবী শিক্ষার্থী হিসেবে পরিচিত।

এর আগে ২০২২ সালে পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষাতেও সে বৃত্তি অর্জন করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছিল। বর্তমানে সে নলতা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণিতে বিজ্ঞান বিভাগে অধ্যয়নরত।তার এই সাফল্যে পরিবার, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকাবাসীর মাঝে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকরা জানান, মুশফিক আরেফিন অত্যন্ত পরিশ্রমী ও মেধাবী শিক্ষার্থী। নিয়মিত অধ্যবসায়, শিক্ষকদের দিকনির্দেশনা এবং পরিবারের সহযোগিতার ফলেই সে এ কৃতিত্ব অর্জন করতে সক্ষম হয়েছে।তারা আরও আশাবাদ ব্যক্ত করেন, ভবিষ্যতে ও মুশফিক তার মেধা ও পরিশ্রমের মাধ্যমে আরও বড় সাফল্য অর্জন করবে এবং শিক্ষা জীবনে বিদ্যালয় ও এলাকার সুনাম বয়ে আনবে।

মুশফিক আরেফিনের এ সাফল্যে তার পরিবারও আনন্দিত। তার বাবা আব্দুর রব বলেন”, ছেলের এই অর্জনে তারা গর্বিত এবং তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন। এলাকাবাসীও মুশফিককে অভিনন্দন জানিয়ে আগামী দিনে তার আরও বড় সাফল্য কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT