1. admin@satkhira24tv.com : admin :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে ব্ল্যাক মেইল করে বিয়ে প্রতারকের খপ্পরে পরে সর্বশান্ত ৩ পরিবার ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ৯নং গন্ডামারা ইউনিয়ন শাখার উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার্থীদের সফলতা কামনায় আয়োজিত দোয়া মাহফিল ও পরীক্ষা সামগ্রী বিতরণী অনুষ্ঠান ‎ চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় ১৯ আসামি গ্রেফতার এ্যাডামস প্রকল্প কার্যক্রমের আলোচনা সভা ও আর্সেনিক বিমুক্তকরণ ফিল্টারের উদ্বোধন টেকনাফ হোয়াইক্যং চেকপোস্টে বিজিবির অভিযানে ৮ হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটক কালীগঞ্জে আদালতকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে জমি দখল প্রচেষ্টা, মারপিটের ঘটনায় থানায় অভিযোগ পুঠিয়ায় সাবেক মেয়রের বাড়িতে হামলা দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় মাদক সেবনের অভিযোগে এক যুবককে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। মোল্লাহাটে নব মুসলিমের মরদেহ নিয়া বিভ্রান্তির স্মৃষ্টি।

কালীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আঃ গাফফারের মৃত্যুতে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬

কালীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আঃ গাফফারের মৃত্যুতে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

হাফিজুর রহমান কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
রাষ্ট্রীয় মর্যাদায় সাবেক সেনা সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল গাফফার গাজীর দাফন সম্পন্ন হয়েছে। রবিবার বাদ জুম্মা চতুর্থ রমজান সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলা মডেল জামে মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের সামনে উপজেলা পরিষদ চত্বরে নামাজে জানাজার শেষে জেলা সশস্ত্র বাহিনীর বোর্ড কর্তৃক সম্মাননা ও গার্ড অব অনার শেষে তাকে মহৎপুর সরকারি কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা সদস্য আবদুল গাফফারের দাফনের আগে কালিগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ জুয়েল হোসেনের নেতৃত্বে একটি চৌকস পুলিশ সদস্যের দল গার্ড অব ওনার প্রদান করেন। ঐ সময় সহকারী কমিশনার( ভূমি) মাইনুল ইসলাম খান, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা সদস্যের কফিনে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান। এ সময় কালীগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, নূর মোহাম্মদ, মনির হোসেন, শাহাদাত হোসেন, প্রাক্তন শিক্ষক মমতাজ হোসেন মন্টু, সাবেক শোনা সদস্য বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন সহ বহু মুক্তিযোদ্ধা ও সন্তান কমান্ডের সদস্য ছাড়াও শত শত মুসল্লি সুধী সাংবাদিক সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিরা উক্ত জানাযায় উপস্থিত ছিলেন। সাবেক সেনা সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল গাফফার গাজী শনিবার দুপুরে বুকে ব্যথা অনুভব করলে তাকে বিকালে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ঐদিন রাত দেড়টার দিকে তিনি ইন্তেকাল করেন।( ইন্না লিল্লাহি—-রাজিউন)। তিনি শীতলপুর গ্রামের মৃত ইমান আলী গাজীর পুত্র। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, ২ পুত্র, ৭ কন্যা সন্তান সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। বীর মুক্তিযোদ্ধা সাবেক এই সেনা সদস্য ১৯৭৭ সালে বাংলাদেশ সেনাবাহিনীর ৫ ম ইস্টবেঙ্গল রেজিমেন্টে যোগদান করেন। দীর্ঘ চাকরি শেষে ১৯৯২ সালে তিনি লান্স কর্পোরাল পদে চাকরি থেকে অবসর গ্রহন করেন। তিনি দীর্ঘদিন যাবত হৃদরোগে আক্রান্ত হয়ে ভুগছিলেন। বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা সদস্য আব্দুল গাফফারের দাফনের আগে জেলা সশস্ত্র বাহিনী বোর্ডের পক্ষ থেকে কালীগঞ্জে অবস্থিত পাও খালি আর্মি ক্যাম্পের ক্যাম্প অধিনায়ক লেফটেন্যান্ট আব্দুল কাদেরের নেতৃত্বে একটি চৌকস সেনাদল এই বীর মুক্তিযোদ্ধার প্রতি সালাম ও সম্মান প্রদর্শন করেন। বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফার গাজী দৈনিক যশোর বার্তা পত্রিকার কালিগঞ্জ প্রতিনিধি সাংবাদিক আব্দুল কাদেরের বাবা ও কালীগঞ্জের ঐতিহ্যবাহী সৈনিক হোটেলের মালিক।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT