1. admin@satkhira24tv.com : admin :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
মহানন্দা সেতুর টোল প্রত্যাহারের দাবিতে ডিসি অফিস ঘেরাও শ্যামনগরে ‘বাপ্পি গ্যাং’-এর হামলা, চাঁদাবাজি, মাদক ও মোটরসাইকেল ছিনতাইয়ে আতঙ্ক; এএসআই জাকিরের বিরুদ্ধে সহযোগিতার অভিযোগ ​পদ্মা নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরসহ আটক ১, জরিমানা আমতলীতে নিজ মেয়েকে ধর্ষনের ১৭দিন পর ধর্ষক বাবা ওসমান মোল্লা গ্রেপ্তার টেকনাফে হ্নীলা যৌথ অভিযানে বুলেটপ্রুফ জ্যাকেট, হেলমেট ও গোলাবারুদ উদ্ধার কালিগঞ্জে নলতা মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ল্যাবরেটারি টেস্ট উদ্বোধন কালিগঞ্জের নলতায় ইউপি চেয়ারম্যানের জনপ্রিয়তা ক্ষুণ্নের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন দিনাজপুর বীরগঞ্জে র‍্যাবের অভিযানে প্রাচীন বিষ্ণুমূর্তি উদ্ধার, আটক ২ কালিগঞ্জে খাস জমি দখলের চেষ্টা ও ভূমিহীনদের উচ্ছেদের হুমকির অভিযোগ আমতলীতে অবৈধ জমি দখলের দায়ে নারীর ১৫ দিনের কারাদণ্ড, উচ্ছেদ করে মালিককে দখল ফিরিয়ে দিলেন আদালত

কাশিমনগর বাজারের পশ্চিমে কুলাইচাচর পূর্বপাড়ায় দুঃসাহসিক চুরি, ক্ষতিগ্রস্ত নবীন উদ্যোক্তা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

কাশিমনগর বাজারের পশ্চিমে কুলাইচাচর পূর্বপাড়ায় দুঃসাহসিক চুরি, ক্ষতিগ্রস্ত নবীন উদ্যোক্তা

মো ইপাজ খাঁ মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৩ নং বহরা ইউনিয়নের কুলাইচাচর গ্রামের পূর্বপাড়ায় গভীর রাতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। এতে পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে এবং এক নবীন উদ্যোক্তা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা ঘরের প্রধান দরজার দুটি তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে পাশের ঘরের মূল ফটকে বাইরে থেকে তালা লাগিয়ে দেয়, যাতে ভুক্তভোগীরা বের হতে না পারেন। এ সময় চোরেরা ঘরের ভেতরে থাকা হাঁসের খামার থেকে প্রায় ২০টি হাঁস ও কিছু পুরনো মালামাল নিয়ে যায়।
ভুক্তভোগীরা জানান, হাঁসের শব্দ পেয়ে তারা পাশের ঘর থেকে বের হওয়ার চেষ্টা করলে বাইরে থেকে তালাবদ্ধ থাকায় বের হতে পারেননি। পরে মোবাইল ফোনে প্রতিবেশীদের খবর দিলে তারা এসে তালা ভেঙে তাদের উদ্ধার করেন।
ভুক্তভোগীর অভিযোগ, তাদের বাড়ির পাশের একটি মাজারে প্রতিদিন গাঁজার আসর বসে এবং সেখানে বহিরাগত লোকজনের আনাগোনা থাকে। সেখান থেকেই এ ধরনের চুরির পরিকল্পনা করা হয়ে থাকতে পারে বলে তিনি সন্দেহ প্রকাশ করেন। এ ঘটনায় তিনি মাজারের খাদিমকে সরাসরি দায়ী করে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।
তিনি আরও বলেন, “এই চুরির ঘটনায় আমি ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছি। একজন নতুন উদ্যোক্তা হিসেবে এটি আমার জন্য বড় ধাক্কা।”
এদিকে, স্থানীয়রা দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। একই সঙ্গে এলাকায় নিরাপত্তা জোরদার ও মাদকাসক্তদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT