1. admin@satkhira24tv.com : admin :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল কালিগঞ্জে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন: পাওনা ১৫ লাখ টাকা আদায় ও ষড়যন্ত্রের প্রতিকার চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র পৃথক দুই অভিযানে ভারতীয় মাদকসহ আটক ১ খুলনার ডুমুরিয়াকে জিরো কমপ্লেইন থানায় রূপান্তরের উদ্যোগ নড়াইলের লোহাগড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কিশোর নিহত আহত ১ নড়াইলে সহকারি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রনতোষ কুমারের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনে পক্ষপাতিত্বের অভিযোগ সাতক্ষীরার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত আশাশুনি থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল ওয়াদুদ বীরগঞ্জে পৃথক অভিযানে মাদকসহ তিনজন গ্রেফতার রাজশাহীতে পুলিশ ও ম্যাজিস্ট্রেট কনফারেন্স অনুষ্ঠিত বছরেরও প্রত্যাহার হয়নি নির্যাতিত সাংবাদিক ফরিদুলের মামলা আইনের শাষণ কোথায়

কাহারোলে বিশেষ মতবিনিময় সভায় এমপি মনজুরুল ইসলাম উন্নয়ন ও জনকল্যাণে সমন্বিত উদ্যোগের আহ্বান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

কাহারোলে বিশেষ মতবিনিময় সভায় এমপি মনজুরুল ইসলাম
উন্নয়ন ও জনকল্যাণে সমন্বিত উদ্যোগের আহ্বান

অরুন চন্দ্র কাহারোল দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের কাহারোল উপজেলায় বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ ২০২৬) দুপুর ২টা ৩০ মিনিটে কাহারোল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে বলেন, এলাকার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং চলমান সরকারি প্রকল্পসমূহ বাস্তবায়নে সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে সুসম্পর্ক বজায় রেখে জনগণের কল্যাণে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মীম, কাহারোল থানার অফিসার ইনচার্জ রোমেল বড়ুয়া, উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা ও সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ শামিম আলী। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোতালেব হোসেন সরকার, বীরগঞ্জ উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মোঃ শাজাহান শিরাজ শিপনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় উপজেলার চলমান উন্নয়ন কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জনসেবামূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়। অংশগ্রহণকারীরা বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন এবং সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
মতবিনিময় সভা শেষে প্রধান অতিথি সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের সভা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT