1. admin@satkhira24tv.com : admin :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে ব্ল্যাক মেইল করে বিয়ে প্রতারকের খপ্পরে পরে সর্বশান্ত ৩ পরিবার ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ৯নং গন্ডামারা ইউনিয়ন শাখার উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার্থীদের সফলতা কামনায় আয়োজিত দোয়া মাহফিল ও পরীক্ষা সামগ্রী বিতরণী অনুষ্ঠান ‎ চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় ১৯ আসামি গ্রেফতার এ্যাডামস প্রকল্প কার্যক্রমের আলোচনা সভা ও আর্সেনিক বিমুক্তকরণ ফিল্টারের উদ্বোধন টেকনাফ হোয়াইক্যং চেকপোস্টে বিজিবির অভিযানে ৮ হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটক কালীগঞ্জে আদালতকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে জমি দখল প্রচেষ্টা, মারপিটের ঘটনায় থানায় অভিযোগ পুঠিয়ায় সাবেক মেয়রের বাড়িতে হামলা দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় মাদক সেবনের অভিযোগে এক যুবককে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। মোল্লাহাটে নব মুসলিমের মরদেহ নিয়া বিভ্রান্তির স্মৃষ্টি।

খালেদা জিয়া গণতন্ত্রকামী মানুষের নেত্রী: মনিরুল হাসান বাপ্পী

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

খালেদা জিয়া গণতন্ত্রকামী মানুষের নেত্রী: মনিরুল হাসান বাপ্পী

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া (খুলনা)
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় খুলনার পাইকগাছায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) বিকালে পাইকগাছা উপজেলা ও পৌরসভা বিএনপির যৌথ উদ্যোগে পৌরসভা চত্বরে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো ধর্মপ্রাণ মানুষ অংশ নেন।

অনুষ্ঠানপূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে খুলনা-৬ (কয়রা–পাইকগাছা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী এসএম মনিরুল হাসান বাপ্পী বলেন, ‘বেগম খালেদা জিয়া শুধু বিএনপি’র নেত্রী নন, তিনি দেশের গণতন্ত্রকামী মানুষের নেত্রী। তিনি জাতীয় ঐক্যের প্রতীক এবং দেশের সর্বস্তরের মানুষের শ্রদ্ধার পাত্র।’
বাপ্পী অভিযোগ করে বলেন, ‘সরকারের অন্যায় আচরণ ও রাজনৈতিক নিপীড়নের শিকার হয়ে খালেদা জিয়া আজ গুরুতর অসুস্থ। দেশের মানুষ তার সুস্থতার জন্য দোয়া করছে।’

ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘আমি কয়রা-পাইকগাছাবাসীর সেবক হতে চাই। তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে একজন কর্মী হিসেবে কাজ করে যেতে চাই।’

পাইকগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে জেলা বিএনপির নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী, মাদ্রাসা শিক্ষার্থী ও মুসল্লিরা অংশ নেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT