1. admin@satkhira24tv.com : admin :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বীরগঞ্জে মাদক সেবনের অপরাধে ৪ জনের কারাদণ্ড, জেলহাজতে প্রেরন। কালীগঞ্জে পুলিশি অভিযানে আদম ব্যবসায়ী প্রতারক করিম আটক জাতীয় ক্রাইম সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন শেখ শাহীন নড়াইলের কালিয়ায় ক্লাস চলাকালে শ্রেণিকক্ষের ওপরে ভেঙে পড়ল গাছ, আহত ২ কালীগঞ্জে এলজিইডির ঘুষের ভিডিও নিয়ে তোলপাড়, হিসাব রক্ষক মোস্তাফিজ বরখাস্ত টেকনাফের হ্নীলার বেলাল মেম্বারের মেয়েকে অপহরণের চেষ্টা, বাধা দিতে গিয়ে বাবার ওপর হামলা, এলাকায় তীব্র ক্ষোভ কাশিমনগর বাজারের পশ্চিমে কুলাইচাচর পূর্বপাড়ায় দুঃসাহসিক চুরি, ক্ষতিগ্রস্ত নবীন উদ্যোক্তা বীরগঞ্জে ফ্যাসিস্ট টাইপ শিক্ষা অফিসার জুলফিকার শাহের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ! আমতলীতে চাঁদা দাবির অভিযোগ প্রত্যাখ্যান, ছাত্রদল কর্মীকে কুপিয়ে আহতের বিচার দাবি মোল্লাহাটে ডেন্টিষ্ট এবং ডিভাইস কর্নারের সত্বা অধিকারীর বিরুদ্ধে মিথ্যা নিউজের প্রতিবাদ।

খুলনায় এনসিপি শ্রমিক উইং নেতাকে গুলিবর্ষণ: পালানোর পথ রুখতে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির কঠোর নজরদারি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

খুলনায় এনসিপি শ্রমিক উইং নেতাকে গুলিবর্ষণ: পালানোর পথ রুখতে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির কঠোর নজরদারি

 

মাহিদুল ইসলাম ফরহাদ চাপাইনবয়াবগঞ্জ জেলা প্রতিনিধিঃ
খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক উইংয়ের খুলনা বিভাগীয় আহ্বায়ক মোতালেব সিকদারকে লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলিবর্ষণের ঘটনায় সীমান্তজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অপরাধীরা যাতে সীমান্ত পাড়ি দিয়ে পার্শ্ববর্তী দেশে পালিয়ে যেতে না পারে, সে লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত ও শহর এলাকায় নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
ঘটনার পরপরই চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ চাঁপাইনবাবগঞ্জ শহর ও সীমান্তবর্তী এলাকাগুলোতে টহল তৎপরতা বৃদ্ধি করা হয়। এর অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ শহরে ২টি এবং সীমান্তসংলগ্ন গুরুত্বপূর্ণ এলাকায় মোট ১৭টি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি ও টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি শহর এলাকায় অবস্থিত আরও ২টি স্থায়ী চেকপোস্টে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে।
৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি জানান, “এই ঘটনার সঙ্গে জড়িত অপরাধীরা যেন কোনোভাবেই এই অঞ্চলের সীমান্ত অতিক্রম করতে না পারে, সে জন্য উত্তর-পশ্চিম রিজিয়ন, রংপুর-এর নির্দেশনায় সব ধরনের কার্যকর ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”
তিনি আরও জানান, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সীমান্ত এলাকায় বিজিবির টহল, নজরদারি ও তল্লাশি কার্যক্রম অব্যাহত থাকবে।
এদিকে, গুলিবর্ষণের ঘটনাটি রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ সৃষ্টি করেছে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার পেছনের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত কার্যক্রম জোরদার করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT