1. admin@satkhira24tv.com : admin :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
মহানন্দা সেতুর টোল প্রত্যাহারের দাবিতে ডিসি অফিস ঘেরাও শ্যামনগরে ‘বাপ্পি গ্যাং’-এর হামলা, চাঁদাবাজি, মাদক ও মোটরসাইকেল ছিনতাইয়ে আতঙ্ক; এএসআই জাকিরের বিরুদ্ধে সহযোগিতার অভিযোগ ​পদ্মা নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরসহ আটক ১, জরিমানা আমতলীতে নিজ মেয়েকে ধর্ষনের ১৭দিন পর ধর্ষক বাবা ওসমান মোল্লা গ্রেপ্তার টেকনাফে হ্নীলা যৌথ অভিযানে বুলেটপ্রুফ জ্যাকেট, হেলমেট ও গোলাবারুদ উদ্ধার কালিগঞ্জে নলতা মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ল্যাবরেটারি টেস্ট উদ্বোধন কালিগঞ্জের নলতায় ইউপি চেয়ারম্যানের জনপ্রিয়তা ক্ষুণ্নের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন দিনাজপুর বীরগঞ্জে র‍্যাবের অভিযানে প্রাচীন বিষ্ণুমূর্তি উদ্ধার, আটক ২ কালিগঞ্জে খাস জমি দখলের চেষ্টা ও ভূমিহীনদের উচ্ছেদের হুমকির অভিযোগ আমতলীতে অবৈধ জমি দখলের দায়ে নারীর ১৫ দিনের কারাদণ্ড, উচ্ছেদ করে মালিককে দখল ফিরিয়ে দিলেন আদালত

খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার-সম্পাদক তরিকুল ইসলাম

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার-সম্পাদক তরিকুল ইসলাম
শেখ মাহতাব হোসেন
খুলনা (৩০ এপ্রিল) সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে খুলনা প্রেসক্লাব নির্বাচন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার খুলনা প্রেসক্লাবের আলহাজ্ব লিয়াকত আলী মিলনায়তনে সকাল ৯ টা থেকে বেলা ১টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ১৭২ জন ভোটারের মধ্যে ১৬৭ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নির্বাচনে সভাপতি পদে মোস্তফা সরোয়ার ১১৩ ভোট পেয়ে এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক সময়ের খবরের সম্পাদক ও প্রকাশক মোঃ তরিকুল ইসলাম ৯৪ ভোটে পেয়ে নির্বাচিত হয়েছেন। কোষাধক্ষ পদে বিমল সাহা পেয়েছেন ১০৩ ভোটে পেয়ে নির্বাচিত হয়েছেন।

এছাড়া সহ-সভাপতি পদে সোহরাব হোসেন ১১৯ ভোট, জাহিদুল ইসলাম ১০৫ ভোট, কাজী শামীম আহমেদ ৯৬ ভোট ভোটে পেয়ে নির্বাচিত হয়েছেন। যুগ্ম-সম্পাদক পদে মোঃ বেলাল হোসেন সজল পেয়েছেন ৯৬ ভোট। পাঠাগার ও তথ্য বিষয়ক সম্পাদক পদে বশির হোসেন সর্বোচ্চ ১২৬ ভোটে পেয়ে নির্বাচিত হয়েছেন।

নির্বাহী সদস্য পদে মাকসুদূর রহমান ১০৭, কাজী মোতাহার রহমান ৮৮, মহেন্দ্র নাথ সেন ৮৬, মোঃ আনিস উদ্দিন ৮৩ ভোট, সোহেল মাহমুদ ৮৩ , কে এম জিয়াউস সাদাত ৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এছাড়া ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোহাম্মদ মিলন নির্বাচিত হয়েছেন।

নির্বাচন নির্বাচন পরিচালনা পরিচালনা করেন কমিটির চেয়ারম্যান জেলা প্রশাসক কার্যালয়ের উপ-পরিচালক (স্থানীয় সরকার) মোঃ আরিফুল ইসলাম এবং সদস্য খুলনা আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোঃ মেহেদী হাসান।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT