1. admin@satkhira24tv.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
নড়াইলের নড়াগাতী এলাকায় ডাকাতি সংঘটিত ডাকাত চক্রের সদস্যসহ গ্রেফতার ৬ লুণ্ঠিত স্বর্ণ উদ্ধার নড়াইলে মানসিক প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার আসামি আকাশ বিশ্বাস গ্রেফতার চেয়ারম্যান মোশারফ হত্যা মামলা: ইয়ার আলী, বাহার আলী ও রেজাউলের জামিন বাতিল ও ফাঁসির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন, পোস্টারিং কালিগঞ্জে মহিলা মাদ্রাসার মুহতামিমের বিরুদ্ধে অনৈতিক আচরণের অভিযোগে তোলপাড় পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা ডুমুরিয়ার শাহাপুর বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামী শনিবার: বিপুল ভোটে বিজয়ী হওয়ার দৌড়ে এগিয়ে সভাপতি পদপ্রার্থী একেএম জাব্বার ইকবাল কালিগঞ্জে জাতীয় ফল মেলার উদ্বোধন মোল্লাহাটে নারী শিশু প্রতিবন্ধি নির্যতন প্রতিরোধে জেলা পুলিশের আয়োজনে সচেতন সভা অনুষ্ঠিত। ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ ডুমুরিয়ার টিপনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রী জীবনের ঝুঁকি নিয়ে পরিত্যক্ত ভবনে চলছে কোমলমতি শিশুদের পাঠদান: নতুন ভবন তালাবদ্ধ ।

চকরিয়ায় যৌথ বাহিনী অভিযানে অস্ত্র,কার্তুজসহ যুবক আটক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬

চকরিয়ায় যৌথ বাহিনী অভিযানে অস্ত্র,কার্তুজসহ যুবক আটক

জামাল উদ্দীন কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারায় যৌথ বাহিনীর অভিযানে আশরাফুল হোসেন সজীব (৩৫)নামে এক যুবক আটক হয়েছে।এসময় উদ্ধার করা হয়
১টি দেশীয় অস্ত্র,১৪ রাউন্ড কার্তুজ, ২টি দেশীয় ধারালো দা, ৯ টি লিড স্পিন্টার,গান পাওডার এবং অস্ত্র তৈরীর বিভিন্ন সরঞ্জামাদি, শুক্রবার ২৩ জানুয়ারি ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার ডুলাহাজরা ইউনিয়নের উলুবোনিয়া এ যৌথ অভিযান চালানো হয়, সেনাবাহিনীর সূত্রে জানাগেছে, আটককৃত সজীব দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র বহন এবং তৈরির মতো অবৈধ কার্যকালাপে জড়িত সক্রিয় এলাকার চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী। তার নেতৃতে সংঘবদ্ধ সন্ত্রাসী চক্র স্থানীয় জনগণের নিরাপত্তা বিঘ্নিত করে আসছিল। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ কে কেন্দ্র করে স্থানীয় চিহ্নিত এবং শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতার ও অপতৎপরতা দমনের লক্ষ্যে অভিযানটি পরিচালিত হয়, আশরাফুল হোসেন সজীবের নামে পৃথক ৪টি মামলা রয়েছে। আটককৃত ব্যক্তি এবং উদ্ধারকৃত অস্ত্র,গোলাবারুদ দ্রব্যাদি চকরিয়া থানায় পরবর্তী আইনি কার্যক্রমের জন্য হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT