1. admin@satkhira24tv.com : admin :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
আমতলীতে ঝুঁকিপূর্ণ সেতু পার হয়ে জীবনের ঝুঁকি নিয়ে স্কুলে যাচ্ছে শিক্ষার্থীরা কালিগঞ্জে গভীর রাতে মৎস্য ঘেরে বিষ প্রয়োগ: পূর্বশত্রুতার জেরে ২০–২৫ লাখ টাকার মাছ নিধন, এলাকায় চাঞ্চল্য পাইকগাছায় স্কুল ফিডিংয়ে অনিয়ম: ফাঙ্গাসযুক্ত রুটি, পচা ডিমে ঝুঁকিতে ১৭ হাজার শিক্ষার্থী কালী পূজার বাঁশ ফেরতকে কেন্দ্র করে হামলা; কালিগঞ্জে যুবক আহত, থানায় অভিযোগ রাজশাহীতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি উৎসবমুখর পরিবেশে সুশৃঙ্খলভাবে কালিগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন সম্পন্ন ১৪৭৩ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ১৩ জন কক্সবাজারে অ্যাম্বুলেন্সে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রী আটক সুন্দরবনের ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ডকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক বীরগঞ্জে মন্দির ও মূর্তি ভাঙচুর, বাড়িঘরে আগুন, সন্ত্রাসী হামলার মামলায় ২ জন গ্রেফতার. রাজশাহীতে আমের বাম্পার ফলনের আশা কৃষকের

চাঁদখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন এমডি আলমগীর কবির

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

চাঁদখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন এমডি আলমগীর কবির

চাম্পাফুল (প্রতিনিধি):
একটি রাষ্ট্র ও উন্নত জাতি গঠনের মূল ভিত্তি হিসেবে শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্য নিয়ে নিয়মিত শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনের উদ্যোগ নিয়েছেন সমাজকর্মী মোহাম্মদ এমডি আলমগীর কবির।

সেই ধারাবাহিকতার অংশ হিসেবে তিনি সম্প্রতি চাম্পাফুল ইউনিয়নের চাঁদখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় তিনি বিদ্যালয়ের সার্বিক পরিবেশ, শ্রেণীকক্ষ, পাঠদান কার্যক্রম এবং শিক্ষক-শিক্ষার্থীদের খোঁজখবর নেন।

পরিদর্শনকালে এমডি আলমগীর কবির বলেন,
“একটি জাতির উন্নয়নের মূল চাবিকাঠি হচ্ছে মানসম্মত শিক্ষা। আমি ব্যক্তিগত উদ্যোগে প্রতি মাসে চাম্পাফুল ইউনিয়নসহ আশপাশের সব শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত খোঁজখবর নেব, যেন কোনো শিক্ষার্থী শিক্ষা থেকে পিছিয়ে না পড়ে।”

তিনি আরও জানান, আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে এবং শিক্ষা প্রতিষ্ঠানের নানা সমস্যার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করার পরিকল্পনা রয়েছে।

বিদ্যালয়ের শিক্ষকরা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এ ধরনের সামাজিক দায়িত্বশীল উদ্যোগ শিক্ষার পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

স্থানীয় এলাকাবাসীও এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত বিদ্যালয় পরিদর্শনের মাধ্যমে শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT