1. admin@satkhira24tv.com : admin :
শনিবার, ০২ মে ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
উপজেলা প্রশাসনের নাকের ডগার উপর ডুমুরিয়ায় ফুটপাথ দখল দেখার কেউ নেই জন-দুর্ভোগ চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত কালিগঞ্জে সাংবাদিক ফজলুল হকের বাড়িতে জলাবদ্ধতা: পানি নিষ্কাশনের পথ বন্ধের অভিযোগ মোল্লাহাটে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত প্রেসক্লাবের নবনির্বাচিতদের ডুমুরিয়া প্রেসক্লাবের অভিনন্দন ডুমুরিয়ায় তলিয়ে যাচ্ছে পাকা ধান, শ্রমিক সংকটে দিশেহারা কৃষকরা খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার-সম্পাদক তরিকুল ইসলাম বীরগঞ্জে মাদক সেবনের অপরাধে ৪ জনের কারাদণ্ড, জেলহাজতে প্রেরন। কালীগঞ্জে পুলিশি অভিযানে আদম ব্যবসায়ী প্রতারক করিম আটক জাতীয় ক্রাইম সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন শেখ শাহীন

চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের চৌডালায় জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির ঘটনার প্রতিবাদ জানিয়ে এবং সুষ্ঠ তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় গোমস্তাপুর উপজেলার চৌডালা মাদরাসা মোড় কলেজপাড়ায় এই মানববন্ধনের আয়োজন করে ভুক্তভোগী জমির মালিকরা। মানববন্ধনে বক্তারা বলেন, এলাকার ভূমিদস্যু শরিফুল, মতিন, শাহ আলম ও বদিউর চক্র এলাকার মানুষের বিভিন্ন জমি জোরপূর্বক দখল অপচেষ্টা করছে। এমনকি জমি দখলের সময় চাঁদাবাজি করছে তারা। এলাকার প্রকৃত জমির মালিকরা এসব ঘটনায় নিরাপত্তাহীনতায় রয়েছে।
জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির ঘটনায় সুষ্ঠ তদন্ত, বিচার ও নিরাপত্তার দাবি জানান ভুক্তভোগী জমির মালিকরা। মানববন্ধনে বক্তব্য রাখেন, মো. জুয়েল আলী, বাইরুল ইসলাম, তাজেমুল হক৷ সাম মোহাম্মদ, আনারুল হক, আব্দুল মজিদসহ অন্যান্যরা। এবিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের কথা জানান গোমস্তাপুর থানার ওসি আব্দুল বারিক।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT