1. admin@satkhira24tv.com : admin :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
মহানন্দা সেতুর টোল প্রত্যাহারের দাবিতে ডিসি অফিস ঘেরাও শ্যামনগরে ‘বাপ্পি গ্যাং’-এর হামলা, চাঁদাবাজি, মাদক ও মোটরসাইকেল ছিনতাইয়ে আতঙ্ক; এএসআই জাকিরের বিরুদ্ধে সহযোগিতার অভিযোগ ​পদ্মা নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরসহ আটক ১, জরিমানা আমতলীতে নিজ মেয়েকে ধর্ষনের ১৭দিন পর ধর্ষক বাবা ওসমান মোল্লা গ্রেপ্তার টেকনাফে হ্নীলা যৌথ অভিযানে বুলেটপ্রুফ জ্যাকেট, হেলমেট ও গোলাবারুদ উদ্ধার কালিগঞ্জে নলতা মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ল্যাবরেটারি টেস্ট উদ্বোধন কালিগঞ্জের নলতায় ইউপি চেয়ারম্যানের জনপ্রিয়তা ক্ষুণ্নের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন দিনাজপুর বীরগঞ্জে র‍্যাবের অভিযানে প্রাচীন বিষ্ণুমূর্তি উদ্ধার, আটক ২ কালিগঞ্জে খাস জমি দখলের চেষ্টা ও ভূমিহীনদের উচ্ছেদের হুমকির অভিযোগ আমতলীতে অবৈধ জমি দখলের দায়ে নারীর ১৫ দিনের কারাদণ্ড, উচ্ছেদ করে মালিককে দখল ফিরিয়ে দিলেন আদালত

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত ​

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

​চাঁপাইনবাবগঞ্জে যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৩১ বিএনসিসি ব্যাটালিয়ন, মহাস্থান রেজিমেন্ট রাজশাহীর উদ্যোগে ‘মাদকবিরোধী প্রশিক্ষণ’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
​সোমবার (২০ এপ্রিল) সকাল ১০ ঘটিকায় নবাবগঞ্জ সরকারি কলেজের নূর মোহাম্মদ খাঁন মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

নবাবগঞ্জ সরকারি কলেজের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ও বিএনসিসি পিইউও জনাব মো: এনামুল হক-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো: সেরাজ উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ড. মো: আমিনুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক জনাব ফাহিমা খাতুন।

অনুষ্ঠানে মাদকবিরোধী প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান। তিনি বলেন, “মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বর্তমানে চাহিদা হ্রাস, সরবরাহ হ্রাস এবং ক্ষতি হ্রাস—এই তিনটি প্রধান কৌশলে কাজ করছে। আমাদের লক্ষ্য কেবল মাদক উদ্ধার বা আইনি ব্যবস্থা নয়, বরং সমাজ থেকে মাদক নির্মূল করা।” তিনি আরও জানান, মাদক নিয়ন্ত্রণ, লাইসেন্স প্রদান, নিরাময় ও পুনর্বাসন এবং জনসচেতনতা সৃষ্টিতে অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সভার সভাপতি ও বিশেষ অতিথিবৃন্দ মাদকের ক্ষতিকর দিকগুলো তুলে ধরে যুব সমাজকে রক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। আলোচনা শেষে একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যেখানে বিজয়ী ১০ জন ক্যাডেটের হাতে মাদকবিরোধী স্লোগান সম্বলিত শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলে মাদকবিরোধী শপথ বাক্য পাঠ করেন এবং মাদকের বিরুদ্ধে ‘লাল কার্ড’ প্রদর্শন করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT