1. admin@satkhira24tv.com : admin :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
আমতলীতে ঝুঁকিপূর্ণ সেতু পার হয়ে জীবনের ঝুঁকি নিয়ে স্কুলে যাচ্ছে শিক্ষার্থীরা কালিগঞ্জে গভীর রাতে মৎস্য ঘেরে বিষ প্রয়োগ: পূর্বশত্রুতার জেরে ২০–২৫ লাখ টাকার মাছ নিধন, এলাকায় চাঞ্চল্য পাইকগাছায় স্কুল ফিডিংয়ে অনিয়ম: ফাঙ্গাসযুক্ত রুটি, পচা ডিমে ঝুঁকিতে ১৭ হাজার শিক্ষার্থী কালী পূজার বাঁশ ফেরতকে কেন্দ্র করে হামলা; কালিগঞ্জে যুবক আহত, থানায় অভিযোগ রাজশাহীতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি উৎসবমুখর পরিবেশে সুশৃঙ্খলভাবে কালিগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন সম্পন্ন ১৪৭৩ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ১৩ জন কক্সবাজারে অ্যাম্বুলেন্সে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রী আটক সুন্দরবনের ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ডকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক বীরগঞ্জে মন্দির ও মূর্তি ভাঙচুর, বাড়িঘরে আগুন, সন্ত্রাসী হামলার মামলায় ২ জন গ্রেফতার. রাজশাহীতে আমের বাম্পার ফলনের আশা কৃষকের

চিকিৎসাধীন অবস্থায় মনোনয়ন জমা দিয়েছেন ধানের শীষের প্রার্থী হাবিবুর রহমান হাবিব

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

চিকিৎসাধীন অবস্থায় মনোনয়ন জমা: পাবনা-৪ আসনে ধানের শীষের প্রার্থী হাবিবুর রহমান হাবিব
পাবনা প্রতিনিধিঃ
পাবনা-৪ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব বর্তমানে ঢাকার ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫) তাঁর পক্ষে পাবনা জেলা প্রশাসন কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। এ সময় আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসারের নিকট আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র হস্তান্তর করা হয়।
দলীয় সূত্রে জানা গেছে, গত ৯ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার পাবনা-২ আসনের সুজানগর উপজেলায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এবং তারুণ্যের সমাবেশ শেষে আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়ন বিএনপির আয়োজনে দোয়া মাহফিলে অংশগ্রহণের উদ্দেশ্যে যাওয়ার পথে হাবিবুর রহমান হাবিব সড়ক দুর্ঘটনার শিকার হন।
দুর্ঘটনায় আহত হওয়ার পর তাঁকে দ্রুত ঢাকায় স্থানান্তর করা হয় এবং বর্তমানে তিনি ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা তাঁর শারীরিক অবস্থার উন্নতির বিষয়টি পর্যবেক্ষণ করছেন বলে জানা গেছে।
এদিকে চিকিৎসাধীন অবস্থায়ও তাঁর মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা গেছে। নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, দ্রুত সুস্থ হয়ে তিনি নির্বাচনী মাঠে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন।
দলীয় নেতৃবৃন্দ ও শুভানুধ্যায়ীরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT