1. admin@satkhira24tv.com : admin :
শনিবার, ০২ মে ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
উপজেলা প্রশাসনের নাকের ডগার উপর ডুমুরিয়ায় ফুটপাথ দখল দেখার কেউ নেই জন-দুর্ভোগ চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত কালিগঞ্জে সাংবাদিক ফজলুল হকের বাড়িতে জলাবদ্ধতা: পানি নিষ্কাশনের পথ বন্ধের অভিযোগ মোল্লাহাটে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত প্রেসক্লাবের নবনির্বাচিতদের ডুমুরিয়া প্রেসক্লাবের অভিনন্দন ডুমুরিয়ায় তলিয়ে যাচ্ছে পাকা ধান, শ্রমিক সংকটে দিশেহারা কৃষকরা খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার-সম্পাদক তরিকুল ইসলাম বীরগঞ্জে মাদক সেবনের অপরাধে ৪ জনের কারাদণ্ড, জেলহাজতে প্রেরন। কালীগঞ্জে পুলিশি অভিযানে আদম ব্যবসায়ী প্রতারক করিম আটক জাতীয় ক্রাইম সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন শেখ শাহীন

টেকনাফের জাহাজপুরায় নামাজরত শ্বাশুড়িকে দায়ের কোপে খুন করে ছেলের বউ।

Reporter Name
  • Update Time : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬

টেকনাফের জাহাজপুরায় নামাজরত শ্বাশুড়িকে দায়ের কোপে খুন করে ছেলের বউ।

জামাল উদ্দীন কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়ায় নামাজরত শাশুড়িকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে পুত্রবধূর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত পুত্রবধূ ছেনোয়ারা বেগমকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৩০ জানুয়ারি) আছরের নামাজের সময় বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা পূর্বপাড়া নতুন মসজিদের উত্তর পাশে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতের ছেলে মো. ইদ্রিস জানান, প্রতিদিনের মতো শুক্রবার দুপুরে তিনি সাগরে মাছ ধরতে যান। এ সুযোগে তার স্ত্রী ছেনোয়ারা বেগম নামাজরত শাশুড়িকে দা দিয়ে গলায় কোপ দেন। ঘটনার পর ব্যবহৃত দাটি ঘরের চালের ওপর ছুড়ে ফেলে পালানোর চেষ্টা করেন তিনি।
পরে স্থানীয়দের সন্দেহ হলে ছেনোয়ারা বেগমকে আটক করা হয়। একপর্যায়ে তিনি শাশুড়িকে দা দিয়ে কুপিয়ে হত্যার কথা স্বীকার করলে পুলিশে খবর দেওয়া হয়।
প্রতিবেশীরা জানান, ঘটনার পাঁচ দিন আগে তুচ্ছ একটি বিষয় নিয়ে শাশুড়ি ও পুত্রবধূর মধ্যে কথা কাটাকাটি হয়। এতে ক্ষুব্ধ হয়ে ছেনোয়ারা বেগম বাপের বাড়ি চলে যান। পরে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) তিনি স্বামীর বাড়িতে ফিরে এসে পরিবারের সদস্যদের সঙ্গে স্বাভাবিক আচরণ করেন। শুক্রবার স্বামীর অনুপস্থিতির সুযোগে তিনি এই হামলা চালান।
প্রতিবেশীরা আরও জানান, পরে গুরুতর আহত শাশুড়ির গোঙানির শব্দ শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে ঘটনার খবর পেয়ে বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অভিযুক্ত ছেনোয়ারা বেগমকে আটক করে। বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ দুর্জয় বিশ্বাস জানান, ঘটনার সত্যতা পাওয়া গেছে। আটক আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT