1. admin@satkhira24tv.com : admin :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
কালিগঞ্জ থানার ওসি জুয়েল হোসেনের বিরুদ্ধে অভিযোগের পাহাড়; আদালতের নির্দেশ উপেক্ষার অভিযোগে ক্ষোভে ফুঁসছে জনপদ আমতলীতে ঝুঁকিপূর্ণ সেতু পার হয়ে জীবনের ঝুঁকি নিয়ে স্কুলে যাচ্ছে শিক্ষার্থীরা কালিগঞ্জে গভীর রাতে মৎস্য ঘেরে বিষ প্রয়োগ: পূর্বশত্রুতার জেরে ২০–২৫ লাখ টাকার মাছ নিধন, এলাকায় চাঞ্চল্য পাইকগাছায় স্কুল ফিডিংয়ে অনিয়ম: ফাঙ্গাসযুক্ত রুটি, পচা ডিমে ঝুঁকিতে ১৭ হাজার শিক্ষার্থী কালী পূজার বাঁশ ফেরতকে কেন্দ্র করে হামলা; কালিগঞ্জে যুবক আহত, থানায় অভিযোগ রাজশাহীতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি উৎসবমুখর পরিবেশে সুশৃঙ্খলভাবে কালিগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন সম্পন্ন ১৪৭৩ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ১৩ জন কক্সবাজারে অ্যাম্বুলেন্সে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রী আটক সুন্দরবনের ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ডকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক বীরগঞ্জে মন্দির ও মূর্তি ভাঙচুর, বাড়িঘরে আগুন, সন্ত্রাসী হামলার মামলায় ২ জন গ্রেফতার.

ডুমুরিয়ায় গাছে গাছে আমের সমারোহ: বাম্পার ফলনের আশায় বুক বাঁধছেন চাষিরা

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

ডুমুরিয়ায় গাছে গাছে আমের সমারোহ: বাম্পার ফলনের আশায় বুক বাঁধছেন চাষিরা
শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া (খুলনা
আমগাছগুলোর ডালে ডালে ঝুলছে কাঁচা সবুজ আমের থোকা। ছোট চারাগাছ থেকে শুরু করে বিশালকায় পুরনো গাছ—কোনোটিই যেন বাদ যাচ্ছে না।
খুলনার ডুমুরিয়া উপজেলাজুড়ে এখন এক নয়নাভিরাম দৃশ্য। ছোট-বড় প্রতিটি আমগাছের ডালে ডালে ঝুলছে কাঁচা সবুজ আমের থোকা।
বৈশাখী হাওয়ায় দোল খাওয়া এই আমের সমারোহ কেবল প্রকৃতির সৌন্দর্যই বাড়াচ্ছে না, বরং স্থানীয় চাষিদের মনে সঞ্চার করছে বাম্পার ফলনের নতুন আশা।
চলতি মৌসুমে উপজেলার সর্বত্রই আমের ব্যাপক ফলন চোখে পড়ছে। বাগান মালিক ও কৃষি সংশ্লিষ্টরা বলছেন, এখন পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকায় এবার আমের রেকর্ড পরিমাণ উৎপাদন হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা গেছে, বাড়ির আঙিনা থেকে শুরু করে বাণিজ্যিক বাগান—সবখানেই আমের রাজত্ব। বিশেষ করে এ বছর ছোট ও মাঝারি আকারের গাছগুলোতেও প্রচুর আম ধরেছে। অনেক ক্ষেত্রে আমের ভারে গাছের ডাল মাটিতে নুয়ে পড়তে দেখা গেছে। স্থানীয় চাষিরা জানান, মুকুল আসা থেকে শুরু করে এখন পর্যন্ত বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ বা ঝড় না হওয়ায় আমের গুটিগুলো বেশ পুষ্ট ও নিরাপদ রয়েছে। বর্তমানে বাগানগুলোতে চলছে শেষ সময়ের নিবিড় পরিচর্যা।
ডুমুরিয়া উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় মোট ৩২৭ হেক্টর জমিতে ৩৮০টি আম বাগান রয়েছে। দেশি জাতের পাশাপাশি এবার উন্নত ও নতুন জাতের আমের চাষও বেড়েছে। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. নাজমুল হুদা জানান, কাটিমন, ব্যানানা ম্যাংগো, বারি-১, ২, ৩ ও ৪-সহ নতুন জাতের আমের চাষ সম্প্রসারিত হয়েছে। পাশাপাশি ঐতিহ্যবাহী ফজলি, ল্যাংড়া, গোপালভোগ, মিশ্রিভোগ ও হাড়িভাঙ্গা আমেরও ব্যাপক ফলন হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতে, সঠিক সময়ে সেচ ও বালাইনাশক প্রয়োগের ফলে এবার আমের গুটি ঝরা অনেক কম হয়েছে। গত বছর ডুমুরিয়ায় প্রায় সাড়ে ৫ হাজার মেট্রিক টন আম উৎপাদিত হয়েছিল, যা স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলা এমনকি বিদেশেও রপ্তানি করা হয়েছিল। কর্মকর্তাদের আশা, এবার ফলন আরও ভালো হওয়ায় রপ্তানির এই ধারা আরও শক্তিশালী হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT