1. admin@satkhira24tv.com : admin :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে ব্ল্যাক মেইল করে বিয়ে প্রতারকের খপ্পরে পরে সর্বশান্ত ৩ পরিবার ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ৯নং গন্ডামারা ইউনিয়ন শাখার উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার্থীদের সফলতা কামনায় আয়োজিত দোয়া মাহফিল ও পরীক্ষা সামগ্রী বিতরণী অনুষ্ঠান ‎ চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় ১৯ আসামি গ্রেফতার এ্যাডামস প্রকল্প কার্যক্রমের আলোচনা সভা ও আর্সেনিক বিমুক্তকরণ ফিল্টারের উদ্বোধন টেকনাফ হোয়াইক্যং চেকপোস্টে বিজিবির অভিযানে ৮ হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটক কালীগঞ্জে আদালতকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে জমি দখল প্রচেষ্টা, মারপিটের ঘটনায় থানায় অভিযোগ পুঠিয়ায় সাবেক মেয়রের বাড়িতে হামলা দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় মাদক সেবনের অভিযোগে এক যুবককে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। মোল্লাহাটে নব মুসলিমের মরদেহ নিয়া বিভ্রান্তির স্মৃষ্টি।

ডুমুরিয়ায় আশ্রয়ণ প্রকল্পের ঘর মাটিচাপা পড়ার শঙ্কা: ঝুঁকিতে ১০৫টি পরিবার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

ডুমুরিয়ায় আশ্রয়ণ প্রকল্পের ঘর মাটিচাপা পড়ার শঙ্কা: ঝুঁকিতে ১০৫টি পরিবার

শেখ মাহতাব হোসেন। ডুমুরিয়া খুলনা।
মঙ্গলবার ৩১ মার্চ খুলনার ডুমুরিয়ায় আটলিয়া ইউনিয়নের কাঠাল তলা আশ্রয় প্রকল্পের ঘর পানি উন্নয়ন বোর্ডের নদী খননের‌‌ মাটি ফেলার‌ কারণে‌ ১৩ টি ঘরের দেয়াল ও জালানা ভেঙে গেছে ও ১০৫ টি ‌ঘরে থাকা অসহায় অবস্থায় ঝুঁকিপূর্ণ দিন রাত যাপন করছে।

খুলনার ডুমুরিয়ায় পানি উন্নয়ন বোর্ডের নদী খননের মাটি ফেলার কারণে চরম ঝুঁকিতে পড়েছেন আটলিয়া ইউনিয়নের কাঁঠালতলা আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা।

মাটির চাপে এরই মধ্যে ১৩টি ঘরের দেয়াল ও জানালা ভেঙে গেছে। বর্তমানে ১০৫টি ঘরে থাকা অসহায় পরিবারগুলো যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা নিয়ে দিনরাত যাপন করছেন।

আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা কদবানু (৫৫), শরিফা বেগম (৫০) ও রহিমা বেগম (৬০) জানান, নদী খননের মাটি ঘরের ওপর এসে পড়ায় ১৩টি ঘর প্রায় চাপা পড়ে আছে। মাটির চাপে দেয়াল ও জানালায় ফাটল ধরে ভেঙে যাচ্ছে। দ্রুত এই মাটি সরানো না হলে ঘরের ভেতরেই প্রাণহানির ঘটনা ঘটতে পারে বলে তারা আতঙ্ক প্রকাশ করেছেন।

এ বিষয়ে আটলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন বলেন, “আমি উপজেলা নির্বাহী অফিসার মিজ সবিতা সরকারের কাছে একাধিকবার আবেদন করেও কোনো ফল পাইনি। পরে খুলনা-৫ আসনের সংসদ সদস্য আলী আজগর লবীকে নিয়ে জেলা প্রশাসকের সাথে কথা বললে তিনি দ্রুত মাটি সরানোর নির্দেশ দেন। কিন্তু আজ পর্যন্ত মাটি সরানোর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।”

ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস জানান, জেলা প্রশাসকের নির্দেশে একটি মিটিং করা হয়েছে এবং একটি কমিটি গঠন করা হয়েছে। আশা করা যাচ্ছে, আগামী বৃহস্পতিবারের মধ্যে মাটি সরানোর ব্যবস্থা নেওয়া হবে।

তবে এই সংকটের বিষয়ে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মিজ সবিতা সরকারের মন্তব্য জানতে তার মুঠোফোনে (০১৩২২৮৭৫৫৩৪) একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT