1. admin@satkhira24tv.com : admin :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে ব্ল্যাক মেইল করে বিয়ে প্রতারকের খপ্পরে পরে সর্বশান্ত ৩ পরিবার ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ৯নং গন্ডামারা ইউনিয়ন শাখার উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার্থীদের সফলতা কামনায় আয়োজিত দোয়া মাহফিল ও পরীক্ষা সামগ্রী বিতরণী অনুষ্ঠান ‎ চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় ১৯ আসামি গ্রেফতার এ্যাডামস প্রকল্প কার্যক্রমের আলোচনা সভা ও আর্সেনিক বিমুক্তকরণ ফিল্টারের উদ্বোধন টেকনাফ হোয়াইক্যং চেকপোস্টে বিজিবির অভিযানে ৮ হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটক কালীগঞ্জে আদালতকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে জমি দখল প্রচেষ্টা, মারপিটের ঘটনায় থানায় অভিযোগ পুঠিয়ায় সাবেক মেয়রের বাড়িতে হামলা দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় মাদক সেবনের অভিযোগে এক যুবককে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। মোল্লাহাটে নব মুসলিমের মরদেহ নিয়া বিভ্রান্তির স্মৃষ্টি।

ডুমুরিয়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন, ১০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬

ডুমুরিয়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন, ১০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই
শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা।
ডুমুরিয়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডে বসতঘরসহ দুটি ঘর পুড়ে ভষ্মিভূত হয়েছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দিবাগত রাতে ডুমুরিয়া উপজেলার আংগারদহা গ্রামের বাসিন্দা গপিনাথ কুন্ডুর বাড়িতে। খবর পেয়ে এলাকাবাসি সহ বিভিন্ন দলের নেতা কর্মিরা তাৎক্ষনিকভাবে ঘটনাস্থল পৌছান এবং আর্থিক সহযোগিতা করেন। ভূক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে উপজেলার আংগারদহা গ্রামের জনৈক গপিনাথ কুন্ডুর দুই ছেলের বসতঘর থেকে বৈদ্যুতিক লাইনে আকষ্মিকভাবে শর্ট সার্কিট হয়ে কৃষ্ণ কুন্ডুর টিনের ছাউনি পাকা ঘর এবং রাজু কুন্ডুর টিনের বেড়া, টিনের ছাউনি বসত ঘরে আগুন ধরে যায়। স্থানীয়রা ডুমুরিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স টীমকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ঘর দুটি পুড়ে ভষ্মিভূত হয়ে যায়। এতে ঘরে থাকা প্রায় ১০ লাখ টাকার অলংকার সহ অনান্য মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এই দুঃসংবাদ শুনে

জাতীয়তাবাদী বিএনপির ডুমুরিয়া উপজেলার সাবেক আহবায়ক মোশাররফ হোসেন মফিজ। ৪ নং খর্নিয়া ইউনিয়ের ভারপ্রাপ্ত সভাপতি সরদার আবুল হোসেন, বিএনপি নেতা ও ৩ নং ইউপি সদস্য মোল্লা আবুল কাশেম, বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান শাহিন, ইউপি সদস্য শেখ রবিউল ইসলাম, রায়হান খান, জামায়াত নেতা মোল্লা ইনামুল হোসেন,ওয়াহিদুল খান সহ অনেক নেতা কর্মিরা অগ্নিকান্ডের খবর শুনে ঘটনাস্হল পরিদর্শনে যান। এবং ক্ষতিগ্রস্থ দুই পরিবারকে আর্থিকসহ সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন। ঘটনাটি খুবই মর্মান্তিক এবং হৃদয় বিদারক উল্লেখ করে সকলকে বিদ্যুৎ লাইনের বিষয়ে সাবধান ও সতর্ক থাকার জন্য অনুরোধ জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT