1. admin@satkhira24tv.com : admin :
শনিবার, ০২ মে ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
উপজেলা প্রশাসনের নাকের ডগার উপর ডুমুরিয়ায় ফুটপাথ দখল দেখার কেউ নেই জন-দুর্ভোগ চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত কালিগঞ্জে সাংবাদিক ফজলুল হকের বাড়িতে জলাবদ্ধতা: পানি নিষ্কাশনের পথ বন্ধের অভিযোগ মোল্লাহাটে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত প্রেসক্লাবের নবনির্বাচিতদের ডুমুরিয়া প্রেসক্লাবের অভিনন্দন ডুমুরিয়ায় তলিয়ে যাচ্ছে পাকা ধান, শ্রমিক সংকটে দিশেহারা কৃষকরা খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার-সম্পাদক তরিকুল ইসলাম বীরগঞ্জে মাদক সেবনের অপরাধে ৪ জনের কারাদণ্ড, জেলহাজতে প্রেরন। কালীগঞ্জে পুলিশি অভিযানে আদম ব্যবসায়ী প্রতারক করিম আটক জাতীয় ক্রাইম সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন শেখ শাহীন

দিনাজপুরে বাসায় তেল মজুত, ৩৮০ লিটার তেল জব্দ, ১ জনের জেল-জরিমানা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ মার্চ, ২০২৬

দিনাজপুরে বাসায় তেল মজুত, ৩৮০ লিটার তেল জব্দ, ১ জনের জেল-জরিমানা

রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি, দেশে জ্বালানি তেল সংকটের মধ্যে দিনাজপুরের একটি বাসায় অবৈধভাবে মজুত করা ৩৮০ লিটার ডিজেল ও অকটেন জব্দ করেছে উপজেলা প্রশাসন। এসময় এক ব্যক্তিকে ৭ দিনের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানার আদেশ প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
শনিবার (২৮ মার্চ) দুপুরে বীরগঞ্জ উপজেলার শিবরামপুর ইউনিয়নের ধনগাঁও বাজারে এই অভিযান পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমা খাতুন।
বিজ্ঞাপন
দণ্ডপ্রাপ্ত হলেন- ধনগাঁও গ্রামের জগদিশ রায়ের ছেলে পরিতোষ রায় (২৭)।
আরও পড়ুন
জামালপুরে তেল না পেয়ে সড়ক অবরোধ, জরিমানা করে মজুদ তেল বিক্রির ব্যবস্থা
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ধনগাঁও গ্রামের একটি বাড়িতে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। পরে ওই বাড়িতে জারকিন ও বোতল রক্ষিত ৩৫০ লিটার ডিজেল ও ৩০ লিটার জব্দ করা হয়। অবৈধভাবে বাড়িতে তেল মজুদের অভিযোগে পরিতোষ রায়কে ৭ দিনের কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ প্রদান করেন বিচারক। পরে জব্দ করা তেল সরকার নির্ধারিত মূল্যে বিক্রির ব্যবস্থা করা হয়। বিক্রিত অর্থ সরকারি কোষাগারে জমা করা হয়েছে।
ইউএনও সুমা খাতুন জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধভাবে তেল মজুত ও কালোবাজারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT