1. admin@satkhira24tv.com : admin :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
মাদারীপুরে থানা থেকে পালানো নারী আসামি ২৪ ঘণ্টার মধ্যেই কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার নড়াইলের নড়াগাতী এলাকায় ডাকাতি সংঘটিত ডাকাত চক্রের সদস্যসহ গ্রেফতার ৬ লুণ্ঠিত স্বর্ণ উদ্ধার নড়াইলে মানসিক প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার আসামি আকাশ বিশ্বাস গ্রেফতার চেয়ারম্যান মোশারফ হত্যা মামলা: ইয়ার আলী, বাহার আলী ও রেজাউলের জামিন বাতিল ও ফাঁসির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন, পোস্টারিং কালিগঞ্জে মহিলা মাদ্রাসার মুহতামিমের বিরুদ্ধে অনৈতিক আচরণের অভিযোগে তোলপাড় পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা ডুমুরিয়ার শাহাপুর বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামী শনিবার: বিপুল ভোটে বিজয়ী হওয়ার দৌড়ে এগিয়ে সভাপতি পদপ্রার্থী একেএম জাব্বার ইকবাল কালিগঞ্জে জাতীয় ফল মেলার উদ্বোধন মোল্লাহাটে নারী শিশু প্রতিবন্ধি নির্যতন প্রতিরোধে জেলা পুলিশের আয়োজনে সচেতন সভা অনুষ্ঠিত। ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ

দিনাজপুর বীরগঞ্জের কাজল গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আদিবাসী মহিলার মৃত্যু।

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ জুন, ২০২৬

দিনাজপুর বীরগঞ্জের কাজল গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আদিবাসী মহিলার মৃত্যু।

রনজিৎ সরকার রাজ (দিনাজপুর) প্রতিনিধি:১৩ জুন শনিবার দিনাজপুরের বীরগঞ্জে ভোর ৫ টার দিকে উপজেলার পাল্টাপুর ইউনিয়নের কাজল গ্রামে আরজিনা কিসকু (৩০) নামীয় এক আদিবাসী মহিলা বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছে।

ঘটনার বিবরণে জানা যায় ওই মহিলা অন্যান্য দিনের ন্যায় ঘুম থেকে উঠে ঘরের টিনের দরজা খুলতে গিয়ে এই মর্মান্তিক দুর্ঘটনা কবলিত হয়।

ধারণা করা হচ্ছে টিনের বাড়িতে বিদ্যুতের লুজ ওয়্যারিংয়ের কোন তার লিক হয়ে দরজাটি বিদ্যুতায়িত ছিল এবং সেখানে স্পর্শ করায় বিদ্যুৎ শকে তার মৃত্যু হয়।

বীরগঞ্জ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার নবী হোসেন জানান ভোর সাড়ে ৫ টায় তাকে মৃত্যু অবস্থায় হাসপাতাল আনা হয়েছে। বিষয়টি পুলিশকে অবগত করলে পুলিশ এসে লাশের সুরত হাল রিপোর্ট তৈরি করে দুপুর ১২:৩০ টায় লাশ তাদের স্বজনকে হস্তান্তর করেন।

মৃত আরজিনা কিসকুর স্বামী বিমল মুরমু, তার বাবা কবিরাজ কিসকু ও তদন্তকারী পুলিশ অফিসার এস আই দেবাশীষ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম এ ব্যাপারে থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে মর্মে নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT