1. admin@satkhira24tv.com : admin :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
মাদারীপুরে থানা থেকে পালানো নারী আসামি ২৪ ঘণ্টার মধ্যেই কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার নড়াইলের নড়াগাতী এলাকায় ডাকাতি সংঘটিত ডাকাত চক্রের সদস্যসহ গ্রেফতার ৬ লুণ্ঠিত স্বর্ণ উদ্ধার নড়াইলে মানসিক প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার আসামি আকাশ বিশ্বাস গ্রেফতার চেয়ারম্যান মোশারফ হত্যা মামলা: ইয়ার আলী, বাহার আলী ও রেজাউলের জামিন বাতিল ও ফাঁসির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন, পোস্টারিং কালিগঞ্জে মহিলা মাদ্রাসার মুহতামিমের বিরুদ্ধে অনৈতিক আচরণের অভিযোগে তোলপাড় পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা ডুমুরিয়ার শাহাপুর বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামী শনিবার: বিপুল ভোটে বিজয়ী হওয়ার দৌড়ে এগিয়ে সভাপতি পদপ্রার্থী একেএম জাব্বার ইকবাল কালিগঞ্জে জাতীয় ফল মেলার উদ্বোধন মোল্লাহাটে নারী শিশু প্রতিবন্ধি নির্যতন প্রতিরোধে জেলা পুলিশের আয়োজনে সচেতন সভা অনুষ্ঠিত। ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ

দুমকি উপজেলায়, পরকীয়ার ফাঁদে অর্থ আদায়, নারী গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

দুমকি উপজেলায়, পরকীয়ার ফাঁদে অর্থ আদায়, নারী গ্রেপ্তার।

 

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি :

পরকীয়ার ফাঁদে ফেলে অনৈতিক সম্পর্কের ভিডিও ধারণ ও বিয়ের চাপ সৃষ্টি করে একাধিক যুবকের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগে পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় শামিমা আক্তার আঁখি নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (৩ মার্চ) সকালে গোপন সংবাদের ভিত্তিতে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, পটুয়াখালী নারী ও শিশু জজ আদালতের ১৭৫/২৬ নম্বর মামলার ১৭ (বি) ধারায় জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। তদন্তে তিন যুবকের কাছ থেকে অন্তত ১০ লক্ষাধিক টাকা আদায়ের প্রমাণ মিলেছে বলে জানায় পুলিশ।স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীরামপুর ইউনিয়নের বাসিন্দা শামিমা দুমকি শহরে ভাড়া বাসায় বসবাস করতেন। তিনি বিভিন্ন সময়ে সম্পর্কের ফাঁদে ফেলে বিয়ের দাবিতে চাপ সৃষ্টি ও অর্থ আদায়ের অভিযোগে অভিযুক্ত। দুমকির আলমগীরের ছেলে সাদ্দাম হোসেন জুয়েলকে বিয়ের চাপ দিলে স্থানীয়ভাবে আড়াই লাখ টাকা লেনদেনের মাধ্যমে মীমাংসা হয়। পরে জুয়েলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতনের মামলা দায়ের করা হয়। তবে ১৭৫/২৬ নম্বর মামলায় সকল আসামি নির্দোষ প্রমাণিত হয়ে বেকসুর খালাস পান। পরবর্তীতে প্রতারণার অভিযোগে শামিমার বিরুদ্ধে ১৭ (বি) ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।দুমকি থানার অফিসার ইনচার্জ মো. সেলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আদালতের নির্দেশে গ্রেপ্তার করে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।।#
জাকির হোসেন হাওলাদার।
দুমকী, পটুয়াখালী।
৩,৩,২৬।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT