1. admin@satkhira24tv.com : admin :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডুমুরিয়ার শাহাপুর বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামী শনিবার: বিপুল ভোটে বিজয়ী হওয়ার দৌড়ে এগিয়ে সভাপতি পদপ্রার্থী একেএম জাব্বার ইকবাল কালিগঞ্জে জাতীয় ফল মেলার উদ্বোধন মোল্লাহাটে নারী শিশু প্রতিবন্ধি নির্যতন প্রতিরোধে জেলা পুলিশের আয়োজনে সচেতন সভা অনুষ্ঠিত। ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ ডুমুরিয়ার টিপনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রী জীবনের ঝুঁকি নিয়ে পরিত্যক্ত ভবনে চলছে কোমলমতি শিশুদের পাঠদান: নতুন ভবন তালাবদ্ধ । আমতলীতে গরু চুরি করতে এসে কুকুরের কামড়ে ধরা খেল চোর বোচাগঞ্জে চালকল ব্যবসায়ী মোস্তাফিজুর হ/ত্যা মামলা: সাবেক স্ত্রী শিল্পী আক্তার আদালতে সোপর্দ কালিগঞ্জে জলবায়ু-সহনশীল সবজি ও ফুলের ভ্যালু চেইন শক্তিশালীকরণ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ গ্রেনেড, ২৮ রাউন্ড গুলি ও ২ কেজি গাঁজা উদ্ধার

দূর্গাপুরে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে প্রশাসনের বাধা

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬

দূর্গাপুরে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে প্রশাসনের বাধা

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

 

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় অবৈধভাবে পুকুর খননের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন।
দুর্গাপুর উপজেলার ঝালুকা ইউনিয়নের গৌরিহার এলাকায় প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানকালে অনুমোদন ব্যতীত পুকুর খননরত অবস্থায় এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। এ সময় দেখা যায়, কোনো ধরনের সরকারি অনুমতি ছাড়াই ভেকু মেশিন ব্যবহার করে কৃষিজমিতে পুকুর খনন করা হচ্ছিল, যা পরিবেশ ও কৃষি উভয়ের জন্য মারাত্মক হুমকি।

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় অভিযুক্ত ব্যক্তিকে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে অবৈধভাবে ব্যবহৃত ভেকু মেশিনটি তাৎক্ষণিকভাবে নিষ্ক্রিয় করে দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভুমি) লায়লা নুর তানজু তিনি জানান, জনস্বার্থ রক্ষা, কৃষিজমি ও পরিবেশ সংরক্ষণের স্বার্থে এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ।অবৈধ পুকুর খনন বন্ধে আরও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন এলাকার মানুষ। প্রশাসনের কঠোর ভূমিকার জন্য অবৈধ পুকুর খনন বন্ধ করা সম্ভব হয়েছে ।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT