নলতা অডিটরিয়ামে চোর আটক
মোঃ রফিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধি ॥ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা অডিটরিয়ামে ৪ এপ্রিল বৃহস্পতিবার দুপুর ২টার দিকে চুরি করার সময় মফিজুল নামের (৩০) এক চোরকে হাতেনাতে আটক করেছে জনতা। আটক চোর মফিজুল নলতা ইউনিয়নের সেহারা গ্রামের সিরাজুল ইসলামের পুত্র। ঘটনার বিবরণে নলতা মাধ্যমিক বিদ্যালয়ে নাইটগার্ড হযরত আলী, তার পুত্র রাসেল ও ফিরোজ জানান, দুপুর ২টার দিকে অডিটরিয়ামের পাশ দিয়ে যাওয়ার সময় অডিটরিয়ামের ভিতরে শব্দ শুনে যেয়ে দেখা যায় ২টা থাই গ্লাসের দরজা ভেঙ্গে দরজার চ্যানেল নিয়ে পালিয়ে যাওয়ার সময় হাতেনাতে আটক করা হয়। এসময় তাকে জিঙ্গাসা করলে জানায় তার নাম মফিজুল, পিতার নাম সিরাজুল, গ্রাম সেহারা। সে নলতা গ্রামের মৃত জব্বার ময়রার পুত্র বাবুর হোটেলে ওরজ শরীফ উপলক্ষে কর্মচারী হিসেবে কর্মরত আছে। খবর পেয়ে নলতা ইউপি সদস্য মোঃ ইব্রাহিম খলিল, জেলা পরিষদের কেয়ারটেকার এসএম তারিকুল ইসলাম তারিফ ঘটনাস্থলে এসে শোনাবোঝ করে সত্যতা পায়। এব্যাপারে জেলা পরিষদের কেয়ারটেকার এসএম তারিকুল ইসলাম তারিফ জানান এই অডিটরিয়াম থেকে প্রায়ই পানির মটর, প্লাস্টিকের চেয়ার, দরজার চ্যানেল সহ বিভিন্ন জিনিষপত্র চুরি হচ্ছে। এক পর্যায়ে আজ দুপুরে চুরি করার সময় চোরকে স্থানীয়রা হাতেনাতে আটক করেছে। বিষয়টি উর্দ্ধতন কর্মকতাদের জানানোর পর তাকে পুলিশে দিয়ে মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে কে বা কাহারা কৌশলে তার বাঁধন খুলে দিলে সে পালিয়ে যেতে যায়।