1. admin@satkhira24tv.com : admin :
শনিবার, ০২ মে ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
উপজেলা প্রশাসনের নাকের ডগার উপর ডুমুরিয়ায় ফুটপাথ দখল দেখার কেউ নেই জন-দুর্ভোগ চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত কালিগঞ্জে সাংবাদিক ফজলুল হকের বাড়িতে জলাবদ্ধতা: পানি নিষ্কাশনের পথ বন্ধের অভিযোগ মোল্লাহাটে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত প্রেসক্লাবের নবনির্বাচিতদের ডুমুরিয়া প্রেসক্লাবের অভিনন্দন ডুমুরিয়ায় তলিয়ে যাচ্ছে পাকা ধান, শ্রমিক সংকটে দিশেহারা কৃষকরা খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার-সম্পাদক তরিকুল ইসলাম বীরগঞ্জে মাদক সেবনের অপরাধে ৪ জনের কারাদণ্ড, জেলহাজতে প্রেরন। কালীগঞ্জে পুলিশি অভিযানে আদম ব্যবসায়ী প্রতারক করিম আটক জাতীয় ক্রাইম সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন শেখ শাহীন

নিরাপত্তা ঝুঁকির কারণে টি–টোয়েন্টি বিশ্বকাপে যাচ্ছে না বাংলাদেশ প্রতিবেদক:আতাউর রহমান

রিপোর্টার আতাউর রহমান
  • Update Time : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

নিরাপত্তা ঝুঁকির কারণে টি–টোয়েন্টি বিশ্বকাপে যাচ্ছে না বাংলাদেশ
প্রতিবেদক:আতাউর রহমান
আপডেট: ২২ জানুয়ারি ২০২৬

ভারতে অনুষ্ঠিতব্য ২০২৬ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে বাংলাদেশ। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপত্তা পরিস্থিতির কোনো দৃশ্যমান উন্নতি না হওয়ায় এই সিদ্ধান্ত পরিবর্তনের সুযোগ নেই।
আজ রাজধানীর একটি হোটেলে জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে বৈঠকের পর যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন, ভারতে খেলতে যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশের যে নিরাপত্তা ঝুঁকির আশঙ্কা রয়েছে, তা এখনো পুরোপুরি কাটেনি। তাই এই মুহূর্তে সিদ্ধান্ত বদলানোর প্রশ্ন নেই।
তিনি আরও বলেন, বাংলাদেশের পক্ষ থেকে বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলঙ্কায় বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সে অনুরোধ গ্রহণ না করায় বাংলাদেশের অংশগ্রহণ কার্যত অনিশ্চিত হয়ে পড়েছে।
ক্রীড়া উপদেষ্টার দাবি, নিরাপত্তা নিয়ে বাংলাদেশের উদ্বেগ কোনো অনুমানভিত্তিক বিষয় নয়, বরং বাস্তব অভিজ্ঞতা থেকেই এই শঙ্কা তৈরি হয়েছে। অতীতে বাংলাদেশি এক শীর্ষ ক্রিকেটারের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার উদাহরণ টেনে তিনি বলেন, এমন পরিস্থিতিতে খেলোয়াড়দের নিরাপত্তা সর্বোচ্চ গুরুত্ব পাবে।
বৈঠকের পর বিসিবি সভাপতি আমিনুল ইসলামও সংবাদমাধ্যমে কথা বলেন। তিনি জানান, বাংলাদেশ এখনো বিশ্বকাপে খেলার আচ ছাড়েনি। আইসিসির সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে এবং শেষ মুহূর্ত পর্যন্ত বিকল্প সমাধানের চেষ্টা চলবে।
বিসিবি সভাপতির ভাষ্য, “আমাদের একটাই চাওয়া—বাংলাদেশ বিশ্বকাপ খেলুক। তবে বর্তমান পরিস্থিতিতে ভারতে যাওয়া সম্ভব নয়। যদি ভেন্যু পরিবর্তন হয়, তাহলে আমরা সম্পূর্ণ প্রস্তুত।”
এর আগে আইসিসির বোর্ডসভায় বাংলাদেশকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য একদিন সময় দেওয়া হয়েছিল। সেই আলোচনার পরই সরকার ও বিসিবি যৌথভাবে ভারতে না যাওয়ার বিষয়ে চূড়ান্ত অবস্থান স্পষ্ট করেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT