1. admin@satkhira24tv.com : admin :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনামঃ
ডুমুরিয়ার শাহাপুর বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামী শনিবার: বিপুল ভোটে বিজয়ী হওয়ার দৌড়ে এগিয়ে সভাপতি পদপ্রার্থী একেএম জাব্বার ইকবাল কালিগঞ্জে জাতীয় ফল মেলার উদ্বোধন মোল্লাহাটে নারী শিশু প্রতিবন্ধি নির্যতন প্রতিরোধে জেলা পুলিশের আয়োজনে সচেতন সভা অনুষ্ঠিত। ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ ডুমুরিয়ার টিপনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রী জীবনের ঝুঁকি নিয়ে পরিত্যক্ত ভবনে চলছে কোমলমতি শিশুদের পাঠদান: নতুন ভবন তালাবদ্ধ । আমতলীতে গরু চুরি করতে এসে কুকুরের কামড়ে ধরা খেল চোর বোচাগঞ্জে চালকল ব্যবসায়ী মোস্তাফিজুর হ/ত্যা মামলা: সাবেক স্ত্রী শিল্পী আক্তার আদালতে সোপর্দ কালিগঞ্জে জলবায়ু-সহনশীল সবজি ও ফুলের ভ্যালু চেইন শক্তিশালীকরণ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ গ্রেনেড, ২৮ রাউন্ড গুলি ও ২ কেজি গাঁজা উদ্ধার

নড়াইলের লোহাগড়ায় কিশোরীকে তুলে নিয়ে অমানবিক নির্যাতন বিবস্ত্র করে ভিডিও ধারণ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ মে, ২০২৬

নড়াইলের লোহাগড়ায় কিশোরীকে তুলে নিয়ে অমানবিক নির্যাতন বিবস্ত্র করে ভিডিও ধারণ

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলের লোহাগড়ায় কিশোরীকে তুলে নিয়ে অমানবিক নির্যাতন বিবস্ত্র করে ভিডিও ধারণ। নড়াইলের লোহাগড়া উপজেলায় এক এসএসসি পরীক্ষার্থী ছাত্রীকে তুলে নিয়ে বিবস্ত্র করে ভিডিও ধারণ এবং মোটা অঙ্কের টাকা দাবির অভিযোগ উঠেছে তিন বখাটের বিরুদ্ধে। নৃশংস এ ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়ে ওই ছাত্রী আত্মহত্যার চেষ্টা করলে বর্তমানে সে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, বৃহস্পতিবার (২১ মে) বেলা ১২টার দিকে উপজেলার মল্লিকপুর ইউনিয়নের মঙ্গলহাটা গ্রামের মল্লিকপুর মাধ্যমিক বিদ্যালয়ের অদূরে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলহাটা গ্রামের শাহীনূর আলম খানের মেয়ে, মল্লিকপুর সরকারি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী, ব্যবহারিক পরীক্ষার খাতা জমা দিয়ে বাড়ি ফেরার পথে একই গ্রামের রায়হান, তামিম ও লিকু নামে তিন বখাটে তার পথরোধ করে।
অভিযোগ রয়েছে—তারা জোরপূর্বক তাকে তুলে নিয়ে গিয়ে বিবস্ত্র করে এবং মোবাইল ফোনে ভিডিও ধারণ করে। পরে ওই ভিডিওকে কেন্দ্র করে তার কাছে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়।
এ ঘটনায় চরম মানসিক আঘাতে ভেঙে পড়ে ওই শিক্ষার্থী বাড়ি ফিরে হারপিক পান করে আত্মহত্যার চেষ্টা করে। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
বর্তমানে সে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ঘটনাটি এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করেছে। অভিযুক্ত তিনজন ঘটনার পর থেকেই পলাতক রয়েছে। এবিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান জানান, এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ পেলে দ্রুত তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT