1. admin@satkhira24tv.com : admin :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
বোচাগঞ্জে চালকল ব্যবসায়ী মোস্তাফিজুর হ/ত্যা মামলা: সাবেক স্ত্রী শিল্পী আক্তার আদালতে সোপর্দ কালিগঞ্জে জলবায়ু-সহনশীল সবজি ও ফুলের ভ্যালু চেইন শক্তিশালীকরণ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ গ্রেনেড, ২৮ রাউন্ড গুলি ও ২ কেজি গাঁজা উদ্ধার দিনাজপুরের কাহারোল থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক দেয়াল নির্মাণে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ, ৯৯৯-এ কল করে সহায়তা নিলেন জমির মালিক চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পটুয়াখালী ভার্সিটির, নবনিযুক্ত ভিসি প্রফেসর ড. এস এম হেমায়েত জাহানকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ এর অভিনন্দন।। দিনাজপুর বীরগঞ্জের কাজল গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আদিবাসী মহিলার মৃত্যু। কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল প্রশাসনের কঠোর ভূমিকা দাবি

নড়াইলে পুলিশের সফল অভিযানে ইয়াবাসহ পিক বাবা ও ছেলে গ্রেফতার

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ মে, ২০২৬

নড়াইলে পুলিশের সফল অভিযানে ইয়াবাসহ পিক বাবা ও ছেলে গ্রেফতার

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

নড়াইলে ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেফতার

মধ্যরাতে নড়াইল সদর উপজেলার ভাদুলিডাঙ্গা এলাকা থেকে
ইয়াবাসহ ১১টি মাদক মামলার দুই আসামি শরিফুল ইসলাম (৫৫) ও তার ছেলে বাপ্পি সাহারিয়ারকে (৩৫) গ্রেফতার করেছে সদর পুলিশ ফাঁড়ি। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, শনিবার (২৩ মে) বিকেলে নড়াইল সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, শুক্রবার (২২ মে) মধ্যরাতে সদর উপজেলার ভাদুলিডাঙ্গা এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।
পুলিশ জানায়, সদর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) গোপাল চন্দ্র সরকারসহ সঙ্গিয় ফোর্স শুক্রবার দিবাগত মধ্যরাতে সদর উপজেলার ভাদুলিডাঙ্গা গ্রামের যশোর-নড়াইল মহাসড়কের পাশের নার্সারির সামনে থেকে শরিফুল ইসলাম ও তার বড় ছেলে বাপ্পি সাহারিয়ার এর গতিরোধ করে তাদের তল্লাশি করেন। এসময় শরিফুল ইসলামের পরিহিত প্যান্টের পকেট থেকে ২০০ পিচ ও তার বড় ছেলে বাপ্পি সাহারিয়ারের পরিহিত পাঞ্জাবির পকেট থেকে ১০০ পিচসহ মোট ৩০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে তাদের গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার শরিফুল ইসলামের নামে ৩টি ও তার ছেলে বাপ্পি সাহারিয়ার ৮টি মাদক মামলা রয়েছে।
নড়াইল সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু বলেন, ইয়াবাসহ গ্রেফতার শরিফুল ইসলামের নামে ৩ টি তার ছেলে বাপ্পি সাহারিয়ার এর বিরুদ্ধে ৮টি মাদক মামলা রয়েছে। আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদের আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT