1. admin@satkhira24tv.com : admin :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ গ্রেনেড, ২৮ রাউন্ড গুলি ও ২ কেজি গাঁজা উদ্ধার দিনাজপুরের কাহারোল থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক দেয়াল নির্মাণে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ, ৯৯৯-এ কল করে সহায়তা নিলেন জমির মালিক চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পটুয়াখালী ভার্সিটির, নবনিযুক্ত ভিসি প্রফেসর ড. এস এম হেমায়েত জাহানকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ এর অভিনন্দন।। দিনাজপুর বীরগঞ্জের কাজল গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আদিবাসী মহিলার মৃত্যু। কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল প্রশাসনের কঠোর ভূমিকা দাবি দিনাজপুর বীরগঞ্জে ‘সবুজ ও পরিচ্ছন্ন কর্মসূচির উদ্বোধন   প্রাইভেট ক্লিনিক সেরে হাজিরা দিতে আসেন ডুমুরিয়া হাসপাতালে সরকারি ডাক্তাররা। কালিগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মনোনীত প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু

নড়াইল জেলা এনসিপি’র আহবায়ক কমিটি গঠন

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ মে, ২০২৬

নড়াইল জেলা এনসিপি’র
আহবায়ক কমিটি গঠন

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নড়াইল জেলা শাখার আহবায়ক কমিটি (আংশিক) গঠন করা হয়েছে। ১১ সদস্য বিশিষ্ট এই কমিটিতে কৃষিবিদ মুন্সী জাহিদুল ইসলামকে আহবায়ক ও ইঞ্জিনিয়ার মাহমুদা সুলতানা রিমিকে সদস্য সচিব করা হয়েছে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আখতার হোসেন’র যৌথ স্বাক্ষরিত এই কমিটি আগামী ৬ মাসের জন্য অনুমোদন দেয়া হয়েছে। একই সাথে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।
গত ২৪ মে রাতে অনুমোদন দেয়া এই কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র যুগ্ম আহবায়ক এস.এম সাইফুজ্জামান, যুগ্ম আহবায়ক মো: ইয়াসিন আরাফাত, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মো: শাহজাহান খান সাজু, যুগ্ম সদস্য সচিব মো: রফিকুল ইসলাম পিকুল, লাকি হুসাইন, সাংগঠনিক সম্পাদক এস.এম. ইরফানুল বারী উজ্জ্বল, সহ-সাংগঠনিক সম্পাদক কাজী ইয়াজুর রহমান বাবু, জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খান জাহান খান ও মো: শফিকুল ইসলাম।

সিনিয়র যুগ্ম সদস্য সচিব শাহজাহান সাজু জানান, কেন্দ্রের নির্দেশনা মোতাবেক দলকে সু সংঘটিত ও এগিয়ে নেয়ার জন্য নিরলসভাবে কাজ করবো ইনশাআল্লাহ। তিনি আরো জানান, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আগামী ১৫দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে দপ্তরে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। নড়াইল জেলায় এনসিপির সাংগঠনিক কার্যক্রমের পরিধি বৃদ্ধির পাশাপাশি কর্মকান্ডে আরো গতিশীলতা আনতে সক্রিয়, মেধাবী, নেশামুক্ত ও সৎ ব্যক্তিদের মুল্যায়ণ করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT