1. admin@satkhira24tv.com : admin :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কালিগঞ্জে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মাননীয় এমপি মহোদয়ের ঈদ উপহার বিতরণ আমতলীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: চাকা ফেটে ব্রিজে ধাক্কা, প্রাণ গেল হেল্পারের নড়াইল জেলা এনসিপি’র আহবায়ক কমিটি গঠন কালিগঞ্জে সেচ মোটরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু দুমকিতে ছিনতাই মামলার আসামি ‘কসাই রনি’ গ্রেপ্তার। সাতক্ষীরার কালীগঞ্জে চেয়ারম্যান শওকতের বিরুদ্ধে জিএফের চাউল ওজনে কম দেওয়ার অভিযোগ মোল্লাহাটে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার ও নগদ অর্থ বিতরণ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ঈদুল আজহা উপলক্ষে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ শুরু ​ পবিত্র ঈদুল আযাহা উপলক্ষে কালিগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ২৬০০ শ্রমিকের মাঝে ঈদ বোনাস বিতরণ কালিগঞ্জের বিষ্ণুপুর সড়ক এখন মৃত্যুফাঁদ সড়ক দখলে বালুর সিন্ডিকেট নীরব প্রশাসন

পাথরঘাটায় ৫১০ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রদল নেতা অভি আটক

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ মে, ২০২৬

পাথরঘাটায় ৫১০ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রদল নেতা অভি আটক
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার পাথরঘাটা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫১০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ১০ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব আরাফাত রহমান অভি (২৮)কে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২ মে ২০২৬) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পাথরঘাটা থানার একটি দল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ইমান আলী রোড এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় অভিযুক্ত আরাফাত রহমান অভিকে তার নিজ বাসা থেকে আটক করা হয়। তিনি ওই এলাকার বাসিন্দা আনসার আলীর ছেলে।
অভিযানকালে তার ঘর থেকে ৫১০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট এবং মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত নগদ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এনামুল হক জানান, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, মাদক নির্মূলে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT